1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

 

মো. পাভেল রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয় সম্পাদক প্রভাবশালী কথিত কাজী মো: বেলাল হোসেনের কাছে ছেলের বাল্য বিয়ের কাগজপত্রাদি নিতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন মোছা: সুমি বেগম নামের এক অসহায় গৃহবধূ। এমন ঘটনায় গত ১০আগস্ট থানায় হাজির হয়ে লিখিত ভাবে একটি অভিযোগ প্রদান করলেও বৃহস্পতিবার (২৬ আগস্ট) পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। অপরদিকে প্রতিনিয়তই কাজী মো: বেলাল হোসেনের প্রাণনাশের হুমকি-ধামকীতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন অসহায় গৃহবধূ সুমি বেগম।

সদর উপজেলার খলিসাকুড়ি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ভুক্তভোগী গৃহবধূ মোছা: সুমি বেগম জানান, প্রায় ১৮বছর আগে গোপনে তার স্বামী আরেকটি বিয়ে করলে তিনি গরীব বাবার বাড়িতে চলে আসেন। এরপর থেকে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে অনেক কষ্টে তার একমাত্র ছেলে সোহান (১৬) এর পড়ালেখা চালু রেখেছেন। জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী সোহানের জন্ম ২০১০সাল। চলতি বছর সোহান এসএসসি পাশ করে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। তার ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন। প্রায় দুই মাস আগে তার ছেলে গোপনে রাণীনগরে থাকা তার এক আত্মীয়ের মেয়েকে বিয়ে করে। বিষয়টি জানার পর তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে, ১২হাজার টাকার নিয়ে রাণীনগরের কাজী মো: বেলাল তার ছেলের বয়স কমিয়ে ভুয়া একটি এফিডেভিটের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করেছেন। বিয়ে সত্য না মিথ্যে তা যাচাই করার জন্য এফিডেভিটের মূল কপি নিতে একাধিকবার কাজী বেলালের কাছে কাগজপত্রাদি চাইতে গেলে কাজী বেলাল বিভিন্ন বাহানা দেখায়।

শেষবার কাজী বেলাল আরো ১২হাজার টাকা নিয়ে আসলে কাগজপত্রাদি দিবেন মর্মে চলতি মাসের ১০তারিখে রাণীনগর উপজেলা পরিষদ সংলগ্ন কাজী বেলালের বাসায় ছেলেকে সঙ্গে নিয়ে যান গৃহবধূ। এসময় কাজী বেলাল তাদেরকে বাসার মধ্যে তুলে কাগজপত্রাদি দিবে না মর্মে ভয়ভীতি দেখায়। একসময় কাজী বেলাল তার সঙ্গীয় দালাল স্থানীয় বিএনপি নেতা কাজী হারুন ও মাছ ব্যবসায়ী ভাসানের ছেলে লিটনকে ডেকে বাসায় আনার পর কথা বলতে শুরু করতেই কাজী বেলাল ও তার ছেলে ঝাড়ু দিয়ে তাদেরকে বেদম মারপিট শুরু করে। এসময় কাজী বেলাল তাকে পতিতার মেয়েসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এরপর কোন ভাবে কাজী বেলালের বাসা থেকে বের হয়ে তারা বাহিরে আসলে সেখানে অনেক মানুষের জটলার তৈরি হয়। এরপর স্থানীয় মানুষরা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় গিয়ে এসআই জুলফিকারের কাছে একটি লিখিত অভিযোগ প্রদান করেন। এসআই জুলফিকার অভিযোগ পাওয়ার পর কাজী বেলালের সঙ্গে আতাত করার কারণে অভিযোগ প্রদানের ১৬দিন পার হলেও কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে তিনি মন্তব্য করেন। এরপর থেকে কাজী মো: বেলাল হোসেন বিভিন্ন ভাবে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আসছে। অভিযোগ দেওয়ার পর এখন পর্যন্ত (২৬ আগস্ট) থানা পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এই বিষয়ে সুমি বেগম সরকারের কাছে সুষ্ঠ বিচার দাবী জানিয়েছেন।

এই বিষয়ে কথিত কাজী মো: বেলাল হোসেনের (০১৭১৪৫২২৫৬৫) বক্তব্য নিতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী সমিতির সভাপতি এটিএম রেজাউল ইসলাম বলেন কাজী মো: বেলাল হোসাইন ২০১২সালে আ’লীগের মরহুম এমপি ইসরাফিল আলমকে ম্যানেজ করে অন্য এলাকার বাসিন্দা হয়েও কাজী বেলাল নিজেকে অবৈধ ভাবে কাশিমপুর ইউনিয়নের কাজী বানিয়ে নেয়। এরপর থেকে কাজী বেলাল অর্থের বিনিময়ে আ’লীগের ছত্রছাঁয়ায় থেকে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে এখন পর্যন্ত অবৈধ কাজ করে আসছে। এই বিষয়ে বহুবার জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা সভায় অভিযোগ আকারে বলে কোন লাভ হয়নি। একাধিকবার উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর লিখিত ভাবে জানিয়েও কোন লাভ হয়নি। তবে সুষ্ঠ তদন্তের মাধ্যমে কাজী বেলালের দৌরাত্ম বন্ধ করা খুবই জরুরী। তা না হলে তার দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হতেই থাকবে আর সংসারেও অশান্তি সৃষ্টি অব্যাহত থাকবে।

থানার এসআই জুলফিকার জানান ব্যস্ততার কারণে তিনি অভিযোগটি নিয়ে কাজ করতে পারেননি। দ্রুতই তিনি ওসির সঙ্গে পরামর্শ করে থানায় বসে একটি মিটমাটের ব্যবস্থা গ্রহণ করবেন।

থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান অভিযোগের বিষয়টি তার জানা ছিলো না। এই বিষয়ে তিনি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park