
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
ডেভিল হান্ট অভিজানে ডোমার উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম নাহিদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডোমার থানা পুলিশ নাহিদকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করেন। গ্রেফতার হওয়া মঞ্জুর আলম নাহিদ নীলফামারীর ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে শনিবার ভোর রাতে ঢাকার রমনা থানা এলাকা থেকে আটক করা হয় নাহিদকে। পরে রমনা থানা পুলিশ তাকে ডোমার থানার কাছে হস্তান্তর করে। বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, আ’লীগ নেতা মঞ্জুর আলম নাহিদকে ঢাকার রমনা থানা পুলিশ আটক করে ডোমার থানাকে হস্তান্তর করেছে। আজ সকালে আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply