
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারেএক বৃদ্ধকে গলাকেটে, মুখে বিষ থাকা অবস্থায় উদ্ধার হওয়া একরামুল হক (৬০) নামের ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। স্বজনদের অভিযোগ, গলা কেটে, মুখে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী। নিহত একরামুল হক, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া তেলিপাড়া গ্রামের সকিউল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে একরামুল হককে গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং মুখে বিষ ঢেলে দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাতিজা রতন ইসলাম বলেন, ‘সেদিন রাতে চাচা প্রস্রাব করার জন্য বাড়ির বাইরে যান। ৩০/৪০ মিনিট পর চাচাতো ভাইয়েরা এসে তার নিখোঁজ হবার বিষয়টি জানায়। এরপর আমরা ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। সকালে একজন স্থানীয় ব্যক্তি জানান, চাচা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সেখানে গিয়ে প্রথমে আমরা তাকে মৃত মনে করেছিলাম। পরে শরীর নাড়াচাড়া করলে তিনি জীবিত আছেন বুঝতে পেরে তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমাদের ধারণা, গলা কাটার পর চাচার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, জমিজমা বিরোধের জেরে একরামুল হকের ওপর এই ঘটনা ঘটানো হয়েছে ডোমার থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, ‘তাদের মধ্যে আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ ছিলো। এর জেরে হয়তো তার গলা কেটে সেখানে রেখে যাওয়া হয়েছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে, উপঃ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’
Lucky67 is pretty cool! Good way to spend some downtime. I’ve had some good experiences so far! Give it a shot at: lucky67
Just started exploring new gaming sites and this one caught my eye right away. The registration process is quick and the welcome offer matched my expectations perfectly. I love how they listen to player feedback and update the site frequently. It feels like a community rather than just a transactional website. Will keep playing. jetween