1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মো: পাভেল রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় নিজস্ব ভবন পেতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আনসার-ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক নিজেস্ব উপজেলা আনসার-ভিডিপি অফিস ভবন নির্মানের জন্য উপজেলা কার্যালয়ের অভ্যন্তরে কমপক্ষে ১৫শতাংশ জমি বরাদ্দ প্রদানের নির্দেশনা রয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলার মডেল মসজিদ সংলগ্ন স্থানে ও আনসার ব্যারাকের সামনে ১৫ শতাংশ জমির উপর উপজেলা আনসার ও ভিডিপির অফিস ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ প্রদান করা হয়েছে। নিজস্ব অফিস ভবন নির্মাণের পর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মতৎপরতা আরো বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাসেল আহমেদ জানান বছরের পর বছর ধরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়টি একটি পরিত্যক্ত, পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনে স্বল্প সংখ্যক কক্ষে কার্যক্রম পরিচালনা করে আসছে। দাপ্তরিক কাজের ব্যাপ্তি বৃদ্ধিসহ ও সাধারণ জনগণকে অন্যান্য সেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের অফিস রুম, স্টোর রুম, প্রশিক্ষণার্থী শ্রেণিকক্ষ ও হলরুমসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি আধুনিকমানের বহুতল ভবনের প্রয়োজন ছিলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আনসার-ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক একটি বহুতল অফিস ভবন নির্মাণের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৫শতাংশ জমির প্রয়োজন ছিলো। এমন গুরুত্বপূর্ণ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে চলতি বছরের জুন মাসের ২৫তারিখে অনুষ্ঠিত উপজেলা মাসিক সমন্বয় সভায় উপজেলা মডেল মসজিদ ও উপজেলা ভূমি অফিসের মাঝখানে বর্তমানে আনসার ব্যারাকের সামনের জায়গাটি নতুন আনসার ও ভিডিপি কার্যালয়ের নিজস্ব অফিস ভবন নির্মাণের জন্য নির্ধারণ ও রেজুলেশনের মাধ্যমে বরাদ্দ প্রদান করা হয়। সভার এমন সিদ্ধান্ত আনসার ও ভিডিপি সদর দপ্তরকে জানালে অফিস ভবন নির্মাণের সকল প্রাথমিক কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়, আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই অফিস ভবনের নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। জনগুরুত্বপূর্ণ একটি দপ্তরের জন্য বিশেষ করে রাণীনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জন্য একটি আধুনিকমানের নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ ও জনবান্ধন এই বাহিনীর কার্যক্রমকে আরো প্রসারিত করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন এই কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান একটি সুন্দর অফিস ভবন ও ছিমছাম পরিবেশ যে কোন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে কর্মতৎপরতা বৃদ্ধি করে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজেস্ব অফিস ভবন নির্মিত হলে এই উপজেলায় বাহিনীর কার্যক্রম বৃদ্ধি, সদস্যদের কর্মপরিধি ও সেবা প্রদানের পরিধি আরো বিস্তার লাভ করবে। তাই যতদ্রুত উপজেলা আনসার ও ভিডিপি অফিসের একটি নতুন ভবন নির্মাণের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

One response to “নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস”

  1. Just joined netabetcasino and I’m already impressed! The bonuses look amazing. Time to test my luck! Give it a shot: netabetcasino

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park