1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক
আগামী ১৮ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
টাইমস অব বাংলাদেশের এক প্রতিবেদনে বলা হয়েছে, মতবিনিময় সভায় দিল্লি ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ২১ জন নেতা অংশ নেবেন। কেন্দ্রীয় কমিটির বাইরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সংবাদমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময় করবেন। তবে বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে শেখ হাসিনার এটি প্রথম বড় ধরনের মতবিনিময় হতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দলের এক সাংগঠনিক সম্পাদক জানান, ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদেরই মূলত বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, ভবিষ্যৎ করণীয় এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নেতাদের মতামত ও পরামর্শ নেওয়া হতে পারে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘নেত্রী অনেককে ডেকেছেন। তবে বিস্তারিত কিছু বলা হয়নি।’
দেশে ফেরার সম্ভাব্য রুট নিয়ে আলোচনা
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। বিমান ও স্থলপথ, দুই ধরনের সম্ভাব্য রুট নিয়েই প্রস্তুতি ও পর্যালোচনা চলছে বলে দলীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।
সম্ভাব্য রুট হিসেবে বেনাপোল স্থলবন্দর ব্যবহারের বিষয়টিও আলোচনায় রয়েছে। এ পথে দেশে ফিরলে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচির মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, শেখ হাসিনার বিমান ও সড়ক, দুই পথেই ফেরার প্রস্তুতি রয়েছে। তবে এর সঙ্গে কৌশলগত ও নিরাপত্তার বিষয় জড়িত থাকায় রুট চূড়ান্ত করতে এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে।
তিনি বলেন, শেখ হাসিনার টুঙ্গিপাড়ার প্রতি গভীর টান রয়েছে। নিরাপত্তা ও কৌশলগত বিষয় বিবেচনা করেই শেষ পর্যন্ত তার ফেরার পথ নির্ধারণ করা হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার সঙ্গে কৌশলগত অনেক বিষয় জড়িত। সব পরিকল্পনা এখনই প্রকাশ করা সম্ভব নয়। রূপরেখা চূড়ান্ত হওয়ার পর তা জানানো হবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক হবে। তিনি কবে, কখন ও কোন পথে দেশে ফিরবেন- তা শেখ হাসিনাই ঘোষণা করবেন। রুট ঘোষণা করা হলে তাকে স্বাগত জানাতে ছাত্রলীগ চূড়ান্ত প্রস্তুতি নেবে বলেও জানান তিনি।
এদিকে আগামী অক্টোবরের মাঝামাঝি নয়াদিল্লিতে দেশি-বিদেশি গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনা দেশে ফেরার সম্ভাব্য রুট ঘোষণা করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে পারেন। এ জন্য অনেকে আগে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং দলীয় নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park