
উর্মি আক্তার, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি মাইক্রোবাসের (হাইচ) ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন উপজেলার সুঘাট ইউনিয়নের ক্ষিদির হাসড়া হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে রুবেল হোসেন ঘোগা বটতলা এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি হাইচ গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক হাইচ গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply