
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ২১০ পিস ট্যাপেন্টাডল নেশাজাতীয় ট্যাবলেটসহ মোছা. নুর নাহার (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশের একটি দল উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোছা. নুর নাহারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর হেফাজত থেকে ২১০ পিস ট্যাপেন্টাডল নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তার মোছা. নুর নাহার (৩৬) বান্দাইখাড়া গ্রামের মো. আবুল কাশেমের মেয়ে এবং মো. মোক্তার হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি আত্রাই থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Leave a Reply