1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পঞ্চগড় থেকে কক্সবাজার সরাসরি রেল, পাঁচ প্রকল্পে ব্যয় ৬০ হাজার কোটি

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলকে দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের আওতায় আনতে বড় ধরনের অবকাঠামোগত পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আওতায় পঞ্চগড় থেকে ঢাকা হয়ে কক্সবাজার পর্যন্ত প্রায় ১ হাজার ৭৭ কিলোমিটার দীর্ঘ রেল করিডোর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংযোগ বাস্তবায়নে সান্তাহার-বগুড়া, বগুড়া-সিরাজগঞ্জ, টঙ্গী-আখাউড়া, লাকসাম-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-দোহাজারী, এই পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র বলছে, প্রকল্পগুলো বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। আগামী পাঁচ বছরের মধ্যে বড় অংশের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। পুরো পরিকল্পনা বাস্তবায়িত হলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নতুন করে প্রায় ২০টি আন্তঃনগর ট্রেন চালুর পাশাপাশি প্রতিদিন প্রায় ২৫০টি ট্রেন পরিচালনার সক্ষমতা তৈরি হতে পারে।
এই রেল করিডোর শুধু যাত্রী পরিবহনের ক্ষেত্রেই নয়, দেশের পণ্য পরিবহন ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষিপণ্য দ্রুত দক্ষিণ ও পূর্বাঞ্চলে পাঠানোর পাশাপাশি কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের মাছ, লবণ ও শুঁটকি দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় কম সময়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
পাঁচ প্রকল্পেই নির্ভর করছে সংযোগ
পঞ্চগড়-কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাঁচটি প্রকল্প। এগুলো হলো, সান্তাহার-বগুড়া, বগুড়া-সিরাজগঞ্জ, টঙ্গী-আখাউড়া, লাকসাম-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-দোহাজারী রেলপথ।
এর মধ্যে টঙ্গী-আখাউড়া, লাকসাম-চট্টগ্রাম, চট্টগ্রাম-দোহাজারী এবং সান্তাহার-বগুড়া অংশে ডুয়েলগেজ রেললাইন নির্মাণ ও উন্নয়নের কাজ চলছে। অন্যদিকে বগুড়া-সিরাজগঞ্জ অংশে নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, চট্টগ্রাম-দোহাজারী অংশে প্রায় ১০ হাজার কোটি, বগুড়া-সিরাজগঞ্জে ১২ হাজার কোটি, লাকসাম-চট্টগ্রামে ১৫ হাজার কোটি, টঙ্গী-আখাউড়ায় ১৪ হাজার কোটি এবং সান্তাহার-বগুড়া রেলপথ উন্নয়নে প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।
রেলওয়ের কর্মকর্তাদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের রেল নেটওয়ার্কের মধ্যে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা অনেকটাই দূর হবে।
মিটারগেজের বদলে ব্রডগেজে জোর
রেলওয়ের ভবিষ্যৎ পরিকল্পনায় ব্রডগেজ ও ডুয়েলগেজ রেলপথ সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে দেশে মিটারগেজ ট্রেন চলাচল অনেকাংশে বন্ধ হয়ে যেতে পারে। বিশ্ববাজারে মিটারগেজের ইঞ্জিন, কোচ ও অন্যান্য রোলিংস্টকের উৎপাদনও ক্রমশ কমছে।
এ বাস্তবতায় আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ রেলপথগুলোকে ব্রডগেজ অথবা ডুয়েলগেজে রূপান্তরের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বলেন, পঞ্চগড় থেকে পার্বতীপুর হয়ে সান্তাহার পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন রয়েছে। বর্তমানে মিটারগেজের মাধ্যমে পঞ্চগড়ের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ থাকলেও ভবিষ্যতে এই নেটওয়ার্ককে পূর্ণাঙ্গ ব্রডগেজ সংযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বগুড়া-সিরাজগঞ্জে কমবে ১১৪ কিলোমিটার
পঞ্চগড়-কক্সবাজার রেল করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ। এই নতুন রুট চালু হলে বর্তমান রেলপথের তুলনায় প্রায় ১১৪ কিলোমিটার দূরত্ব কমবে।
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে প্রকল্পটির অনুমোদন হয়েছে। বর্তমানে টেন্ডার ডকুমেন্ট তৈরির কাজ চলছে। আগামী জানুয়ারিতে ঋণচুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
এদিকে সান্তাহার থেকে বগুড়ার কাহালু পর্যন্ত বিদ্যমান মিটারগেজ রেললাইন ডুয়েলগেজে রূপান্তর করা হলে পঞ্চগড় থেকে সান্তাহার-বগুড়া-সিরাজগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সরাসরি ব্রডগেজ নেটওয়ার্ক গড়ে উঠবে।
রেলওয়ের হিসাব অনুযায়ী, এসব প্রকল্প বাস্তবায়িত হলে মালবাহী ও কনটেইনার ট্রেনের সংখ্যা বর্তমানের তুলনায় প্রায় ১০ গুণ পর্যন্ত বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
ঢাকার ওপর চাপ কমানোর পরিকল্পনা
পঞ্চগড়-কক্সবাজার করিডোরের পাশাপাশি ঢাকার ওপর রেল যোগাযোগের চাপ কমানোর বিষয়টিও পরিকল্পনায় রাখা হয়েছে। ধীরাশ্রমে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের পর সেখান থেকে পূবাইল পর্যন্ত সংযোগ রেললাইন তৈরি করা হলে অনেক ট্রেনকে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ না করেই চট্টগ্রামমুখী করা সম্ভব হবে।
রেলওয়ের মহাপরিচালক বলেন, বর্তমানে কিছু ট্রেনকে টঙ্গীতে গিয়ে ইঞ্জিন পরিবর্তন বা ঘোরাতে হয়। ধীরাশ্রম-পূবাইল সংযোগ চালু হলে এ ধরনের জটিলতাও অনেকাংশে দূর হবে।
বদলে যেতে পারে পণ্য পরিবহনের চিত্র
সংশ্লিষ্টদের মতে, পঞ্চগড়-কক্সবাজার রেল করিডোর বাস্তবায়িত হলে দেশের কৃষি, মৎস্য ও পর্যটন অর্থনীতিতে এর প্রভাব পড়বে। উত্তরাঞ্চলের আলু, শস্যসহ বিভিন্ন কৃষিপণ্য দ্রুত চট্টগ্রাম ও কক্সবাজারের বাজারে পাঠানো যাবে। বিপরীতে দক্ষিণ-পূর্বাঞ্চলের মাছ, লবণ ও শুঁটকি সহজে উত্তরাঞ্চলের বাজারে পৌঁছানো সম্ভব হবে।
একই সঙ্গে কক্সবাজারকেন্দ্রিক পর্যটনেও রেল যোগাযোগ নতুন মাত্রা যোগ করতে পারে। দেশের উত্তরাঞ্চল থেকে পর্যটকদের সরাসরি দক্ষিণ-পূর্বাঞ্চলে যাতায়াতের সুযোগ তৈরি হলে অভ্যন্তরীণ পর্যটনের পরিধিও বাড়তে পারে।
তবে পুরো পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন বড় বিষয় বলে মনে করছেন রেলওয়ের কর্মকর্তারা। উন্নয়ন সহযোগীদের অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নের গতির ওপর নির্ভর করবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে কি না।
রেলওয়ের কর্মকর্তাদের প্রত্যাশা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত একটি সমন্বিত রেল নেটওয়ার্ক গড়ে উঠবে। এতে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য ও কনটেইনার পরিবহন বাড়বে, রেলের আয় বৃদ্ধি পাবে এবং দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park