1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

যোগসাজশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের সুপারিশ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

অর্থনীতি ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও যোগসাজশের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রবণতা কঠোরহাতে দমনের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে দেশের সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ভোজ্যতেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ এবং আলুর মতো সাধারণ মানুষের নিত্যব্যবহার্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনায় ডিলার নিয়োগ প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা আনার তাগিদ দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার বর্তমান জনবলকাঠামো, কার্যপরিধি, উল্লেখযোগ্য অর্জন এবং আমদানি-রপ্তানির সার্বিক চিত্র তুলে ধরা হয়। একইসঙ্গে সরকারের পরিচালনা ব্যয় সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনও কমিটির সামনে উপস্থাপন করা হয়। গত তিন বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য এবং স্থানীয় খুচরা বাজারের বিক্রয়মূল্যের মধ্যকার ব্যবধান বিশ্লেষণ করে একটি যৌথ প্রতিবেদন পেশ করা হয়। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছিল, যা নিয়ে বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বাজার মনিটরিং জোরালো করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমের প্রশংসা করা হয় এবং তা আরও বাড়ানোর তাগিদ দেওয়া হয়। কমিশনের বিভিন্ন অনুসন্ধান, তদন্ত, মামলার রায় ও আদেশের ফলে বাজারে প্রতিযোগিতাবিরোধী চুক্তি এবং যোগসাজশমূলক কর্মকাণ্ড অনেকাংশে নিরুৎসাহিত হচ্ছে বলে বৈঠকে জানানো হয়। তবে কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন সংসদীয় কমিটির সদস্যরা। পাশাপাশি টিসিবি কার্ডসহ অন্যান্য সেবামূলক কার্ড বিতরণের ক্ষেত্রে সুনির্দিষ্ট ও সমন্বিত প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।

উন্নয়নশীল দেশে উত্তরণের বর্তমান প্রক্রিয়াকে সফল করতে আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে কমিটি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার তাগিদ দেওয়া হয়। বিদেশে অবস্থিত বাণিজ্য মিশনগুলোতে অভিজ্ঞ এবং সংশ্লিষ্ট দেশের ভাষায় দক্ষ কর্মকর্তাদের পদায়ন করার সুপারিশও করা হয়েছে। কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং দেশের সার্বিক সেবার মান বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park