1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক নওগাঁর মরহুম ডা: মনজুর হোসেনের পরিবার আজও অবহেলিত ॥ অরক্ষিত সমাধিস্থল 

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

প্রথমে বাংলা ভাষা এরপর লাল-সবুজের বাংলাদেশ। ফেব্রুয়ারী মানে ভাষার মাস। ফেব্রুয়ারী এলেই মনে পড়ে যায় ১৯৫২সালে ভাষা আন্দোলনকারী সৈনিকদের কথা। ভাষার জন্য ১৪৪ধারা ভেঙ্গে রাজপথে নেমে করা আন্দোলনের অন্যতম একজন সৈনিক ছিলেন নওগাঁর সুলতানপুর পন্ডিত পাড়া গ্রামের সন্তান ডা: মনজুর হোসেন। কিন্তু আজও তার পরিবার অবহেলিত। কেউ এই পরিবারের খোঁজ রাখে না। অরক্ষিত মনজুরের সমাধিস্থল। ২০০২ সালে শুধুমাত্র মরণোত্তর একুশে পদক ছাড়া এই ভাষা সৈনিকের পরিবারের ভাগ্যে জোটেনি রাষ্ট্রীয় কোন সম্মাননা কিংবা সুযোগ-সুবিধা।

 

সূত্রে জানা গেছে ১৯২৮সালের ১৫জুন জন্ম নেয়া মনজুর হোসেন ভাষা আন্দোলনের সময় ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি ভাষা আন্দোলনের পূর্বে অনেক আন্দোলনে ছিলেন সক্রিয় আন্দোলনকারী। ভাষা আন্দোলনের পর প্রথম শহীদ মিনার তৈরির তিনিই ছিলেন অন্যতম কারিগর। ভাষা সৈনিকদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি পেয়েছিলেন “বিপ্লব দা” উপাধি। জেলে গেছেন বহুবার। নিজের পরিবারের জন্য তিনি কিছুই করে যেতেন পারেননি। ডাক্তারী পড়া শেষ করে নিজ এলাকায় এসে গরীব মানুষের মাঝে আমৃত্যু বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত ডা: মনজুর হোসেন। ১৯৬৮সালের ৪ডিসেম্বর জাতির এই সূর্যসন্তান মৃত্যু বরণ করেন।

 

বর্তমানে তার পরিবারে রয়েছেন শতবর্ষী তার স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে। অনেক কিছু না পাওয়ার ব্যথা নিয়ে শতবছরের কোঠায় এসে ডা. মনজুর হোসেনের স্ত্রী ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছেন। মৃত্যুর পর ডা. মনজুর হোসেনের কবরটি ছিলো অরক্ষিত। পরে ২০১১সালে নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের পক্ষ থেকে তার কবর পাকা করে দেওয়া হয়েছে আর পরিবারের পক্ষ থেকে সম্প্রতি কবরের পাশে একটি ছোট শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

 

প্রতিবছরই ভাষা দিবসে পরিবার, একুশে পরিষদ ও সুলতানপুর ক্লাবের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হলেও আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মনজুরের কবরে প্রদান করা হয়নি ফুলেল শ্রদ্ধা। অরক্ষিতই পড়ে আছে মনজুরের সমাধিস্থল। মুক্তিযোদ্ধাদের মতো এই পরিবারকে সরকারের পক্ষ থেকে কোন প্রকারের সামাজিক মর্যাদা প্রদান করা হয় না। আজ পর্যন্ত স্ত্রীর কপালে জোটেনি রাষ্ট্রীয় কোন সুযোগ-সুবিধা কিংবা কোন ভাতার।

 

ডা: মনজুর হোসেনের কবরে শ্রদ্ধা জানাতে আসা অনেকেই জানান ভাষা সৈনিকদের প্রতি দেশের সরকারের এমন অবহেলা সত্যিই কষ্ট দেয় পীড়া দেয়। স্বাধীনতার এতো বছরেও এই বীর সৈনিকের কবরটিতে স্পর্শ করেনি আধুনিকতার কোন ছোঁয়া। আজও অরক্ষিত অবস্থায় কবরটি অযত্ন আর অবহেলায় পড়ে আছে। দেশের সকল ভাষা সৈনিকদের প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করতে নতুন বাংলাদেশের নতুন সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করছি।

 

ডা: মনজুর হোসেনের ছেলে হাসান ইমাম তমাল বলেন ভাষা আন্দোলই হচ্ছে স্বাধীন বাংলার শেকড়। আর সেই শেকড়কে আমরা সবাই ভুলে গেছি। বাংলাদেশ স্বাধীন করে যদি মুক্তিযোদ্ধাদের পরিবার রাষ্ট্রীয় সম্মাননা ও নানা ধরণের সুযোগ-সুবিধা পায় তাহলে আমরা ভাষা সৈনিকদের পরিবার কেন এতো অবহেলিত। মুক্তিযোদ্ধাদের মতো আমরাও রাষ্ট্রীয় সম্মাননাসহ সকল ধরণের সুযোগ চাই। আর প্রজন্মের পর প্রজন্ম ভাষা সৈনিকদের অবদানের কথা ধরে রাখতে চাইলে রাষ্ট্রীয় ভাবে ভাষা সৈনিকদের পরিবারগুলোকে স্বীকৃতি জানানোর কোন বিকল্প নেই।

 

একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাড. ডি.এম. আব্দুল বারী বলেন ভাষা শহীদের পরিবারগুলোর প্রতি সরকারের এই অবহেলা ও উদাসীনতা খুবই কষ্ট দেয়। ভাষা আন্দোলন না হলে আমরা মায়ের ভাষা যেমন পেতাম না তেমনি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও পেতাম না। অথচ বছরে একবার ভাষা দিবসের দিনে একজন ভাষা সৈনিকের কবরে সরকারি ভাবে সম্মাননাও জানানো হয় না। খোঁজ খবর নেয়া হয়না এই ভাষা সৈনিকের পরিবারের। তাই ভাষার জন্য যারা আন্দোলন করেছেন সেই সব হাতে গোনা সৈনিকদের কবরগুলোকে আধুনিকায়ন করাসহ পরিবারগুলোকে যথাযথ সকল ধরণের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা প্রদান করার কোন বিকল্প নেই।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন জানান নওগাঁর কৃতি সন্তান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ডা: মনজুর হোসেনের পরিবারকে সামাজিক মর্যাদা প্রদানের ক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতায় দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া এই পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park