1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

‎লালমনিরহাট প্রতিনিধি।।

‎লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআরহাট এলাকায় পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি এবং এর শীর্ষ নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। ব্যক্তিগত সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এমন উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

‎

‎শুক্রবার (৯ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা বিএনপির ‘হামার বাড়ি’ কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।

‎

‎লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ৫ অক্টোবর বিডিআর হাট এলাকার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা সংক্রান্ত পারিবারিক বিরোধকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা চালানো হয়েছে। জেলা বিএনপির স্পষ্ট দাবি, এই বিরোধের সঙ্গে বিএনপির কোনো দূরতম সম্পর্কও নেই, এটি সম্পূর্ণ দুটি পরিবারের অভ্যন্তরীণ পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ।

‎

‎তিনি আরও দাবি করেন, জমি সংক্রান্ত এই বিরোধের সঙ্গে জড়িত ব্যক্তিরা অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর চেষ্টা করেছেন। এমনকি বিএনপিতে যোগদানের জন্য তারা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অপচেষ্টাও চালিয়েছেন।

‎

‎সংবাদ সম্মেলনে জানানো হয়, জমি নিয়ে বিরোধের জেরে যে মামলা দায়ের করা হয়েছে, তাতে যাঁদের আসামি করা হয়েছে তারা ওই পরিবারেরই নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ সদস্য। এই বাস্তবতা এড়িয়ে বিষয়টিকে রাজনৈতিকভাবে উপস্থাপনের পেছনের মূল উদ্দেশ্য হলো বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

‎

‎দলীয় অবস্থান স্পষ্ট করে নেতারা বলেন, বিএনপি কখনোই কোনো ধরনের বলপ্রয়োগ, নৈরাজ্য, ভাঙচুর কিংবা লুটপাটকে প্রশ্রয় দেয় না। বরং মাদক কারবার, অপরাধমূলক কর্মকাণ্ড ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পক্ষে দলটি সবসময় সোচ্চার। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। সেই সাথে যারা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

‎

‎পরিশেষে, ব্যক্তিগত বা পারিবারিক বিরোধকে কোনোমতেই রাজনৈতিক ইস্যুতে পরিণত না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কড়া আহ্বান জানায় জেলা বিএনপি।

‎

‎সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ)সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park