1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

একটি বৈদ্যুতিক গ্রিডকে ঘিরে স্বপ্ন দেখছে লক্ষাধিক পরিবার। 

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

সাইদুল ইসলাম, কসবা উপজেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে বৈদ্যুতিক গ্রিডের। যার মাধ্যমে সরাসরি জাতীয় গ্রিড থেকে স্থানীয় গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ পাবে উপজেলার প্রায় এক লক্ষ বিশ হাজার গ্রাহক। যার ফলে গ্রাহক ভোগান্তি কমে আসবে অনেকাংশেই। জানা যায়, বৃহৎ এই গ্রাহকদের এতদিন কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া গ্রিড থেকে সরবরাহ করা হতো বিদ্যুৎ। ফলে একটু বৃষ্টি কিংবা ঝড় তুফান আসলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পেতনা গ্রাহকরা। কেননা, উপজেলার সাব-স্টেশনগুলোতে বিদ্যুৎ আসত প্রায় চল্লিশ থেকে পয়তাল্লিশ কিলোমিটার দূরের গ্রিড থেকে। আর ঝড়ে বিদ্যুতের তারে গাছপালা পরলেই অটোমেটিক বন্ধ হয়ে যেত বিদ্যুৎ সরবরাহ। আসন্ন রমজান মাসকে ঘিরে গ্রাহক পর্যায়ে এই গ্রিডকে ব্যবহারর লক্ষ্যে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে পল্লী বিদ্যুতের কাছে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য অপারেশন শুরু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি । গ্রিডটি থেকে উপজেলার দুটি  সাব-স্টেশনে বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। গ্রিডটি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে গ্রাহক পর্যায়ে ভোল্টেজের তারতম্য,সিস্টেম ফল্ট বা ঝড় বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকার প্রবণতা কমে আসবে। কেননা গ্রিড থেকে সাব-স্টেশনগুলোর দূরত্ব হবে মাত্র দুই থেকে তিন কিলোমিটারের মধ্যেই।

 

পল্লী বিদ্যুতের গ্রিড সমস্যা নিয়ে কসবা পুরাতন বাজারের কম্পিউটার দোকানের গ্রাহক গোলাম জিলানী জানান, গ্রিড মেইন্টিনেন্সের কথা বলে গত চার থেকে পাঁচ বছর যাবত পল্লী বিদ্যুৎ প্রতি শনিবার আসলেই সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখত, আর একটু ঝড় তুফান হলেত কথায় নাই, তবে এবার যেহেতু নিজেদের এলাকায় গ্রিড পাচ্ছি এখন আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি। বাজারের আরেক ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন জানান, আমি একজন চা-কফি বিক্রেতা, বিদ্যুতের প্রেশার মেশিন ব্যবহার করে আমি চা-কফি বানাই। তবে শনিবার বিদ্যুৎ থাকেনা বলে আমি দোকান খোলতেই পারিনা। এতে আমি মারত্বক লসের শিকার হচ্ছি, তবে গ্রিডটি চালু হলে হয়ত এ সমস্যা থাকবেনা আশা করছি।

 

সাব স্টেশন গ্রিডটি পরিদর্শন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির গ্রিড সংরক্ষণ বিভাগের কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন। তিনি জানান, কসবা গ্রিডটির কমিশনিং করেছি একমাস আগেই,তবে আজকে আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে আমাদের গ্রিড থেকে ৩৩ কেভিতে পাওয়ার দেব। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ সাইদুর রহমান জানান, গ্রিডটি চালু হলে কসবার লক্ষাধিক গ্রাহকককে আর ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লা গ্রিডের জন্য বসে থাকতে হবেনা। এখন থেকে সরাসরি জাতীয় গ্রিড থেকেই তারা স্থানীয়ভাবে বিদ্যুৎ পাবে। কসবা সদর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুবাস চন্দ্র দাস বলেন, গ্রিডটি চালু হলে গ্রাহকদের আমরা সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারব ও শনিবারে যেই রক্ষণাবেক্ষণ কাজের জন্য দিনব্যাপি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকত তা অনেকাংশেই কমে আসবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park