1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

রাজনীতি ডেস্ক: আসন্ন নতুন বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও তা নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত নয় বলে মত দেওয়া হয়, যা নির্বাচন সময়মতো আয়োজনের পথে প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে। এছাড়া নির্বাচনের আগে প্রশাসনিক জটিলতা দূর করা এবং নিজেদের সাংগঠনিক প্রস্তুতি গুছিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। এসব নানা সমীকরণ ও বাস্তবতার মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এবং সময়সূচি চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। ফলে আজকের এই উচ্চপর্যায়ের বৈঠকের পরই মূলত স্পষ্ট হতে পারে যে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হচ্ছে কি না।

এর আগে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সংর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত সময় দিয়ে তারপর তফসিল ঘোষণার অনুরোধ জানানো হয়। কমিটির সভাপতি একেএম সেলিম রেজা হাবিব বৈঠকে উল্লেখ করেন যে, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো অধিক মাত্রায় জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। কারণ এসব ভোটে প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি থাকে, যা নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। তবে কিছু বাড়তি সময় নেওয়া হলেও আগামী বছরের প্রথম প্রান্তিক বা শুরুর দিকেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি বিগত সরকারের সময়ে নেওয়া অপ্রয়োজনীয় ও দুর্নীতির শিকার প্রকল্পগুলোর তদন্ত করার সুপারিশও করেছে এই সংসদীয় কমিটি।

অন্যদিকে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সম্প্রতি দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের সময় ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় একই দল থেকে একাধিক প্রার্থী অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় পর্যায়ে ভোট বিভক্তি ও অভ্যন্তরীণ কোন্দল বাড়িয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে ভোটের আগেই সম্ভাব্য সব বিরোধ আলোচনার মাধ্যমে মীমাংসা করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে চায় দলটি। এছাড়া দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে চলা অচলাবস্থা নিরসনে এবং কার্যকর কাঠামো ফিরিয়ে আনতে সাংগঠনিক প্রস্তুতির জন্য আরও সময় চেয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণ ছাড়া নির্বাচন কমিশন নিজে থেকে ভোটের তারিখ ঘোষণা করতে পারে কি না, তা নিয়েও কিছু নেতার মনে সংশয় রয়েছে।

এদিকে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এই বৈঠকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং ভোটের দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়টি এজেন্ডার শীর্ষে রাখা হয়েছে। এছাড়া জাতীয় পরিচয়পত্র মুদ্রণ, প্রশাসনিক ক্ষমতা অর্পণ, বকেয়া বিল পরিশোধ এবং ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আজকের বৈঠকে আলোচিত হচ্ছে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সামর্থ্য এবং সরকারের সবুজ সংকেতের ওপরই নির্ভর করছে আগামী জানুয়ারি মাসে স্থানীয় সরকার নির্বাচন মাঠে গড়ানো বা না গড়ানো।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park