1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বদলগাছীতে নবাগত ওসি’র মতবিনিময় সভা বর্জন করলেন সাংবাদিকরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

​

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর বদলগাছী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা বর্জন করেছেন বদলগাছী উপজেলা প্রেসক্লাব ও বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা। মতবিনিময় সভা আয়োজনে বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে প্রতিবাদস্বরূপ তাঁরা একযোগে এ সিদ্ধান্ত নেন।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে বদলগাছী থানা প্রাঙ্গণে নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা শুরু হয়। সভা শুরুর পর উপস্থিত সাংবাদিকদের পরিচয়পর্ব শেষ হতেই ওসির বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা সভা ত্যাগ করেন।

​সভা বর্জনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনের প্রতিনিধি মো. ফেরদৌস হোসেন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. এনামুল কবির এনাম, সাধারণ সম্পাদক ও দৈনিক ‘মুক্ত খবর‘ প্রতিনিধি মো. শহীদুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি মুজাহিদ হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, দৈনিক স্বাধীন সময়ের প্রতিনিধি মো. রবিউল ইসলাম, দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি মো. আবু রাইহান লিটন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি মো. রুহুল আমিন, দৈনিক অভয়নগরের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম হিমু এবং দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ফজলে রাব্বি।

​এছাড়া বদলগাছী সাংবাদিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি মো. আশরাফুল নয়ন, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি এবিএস রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. রকি হোসেন এবং দৈনিক মুক্ত সকালের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমসহ উপজেলার অন্যান্য সাংবাদিকগণ। এসময় থানার অন্যান্য স্টাফগণ উপস্থিত ছিলেন।

​সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত কাজের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের মাঝে একটি বৈষম্যমূলক পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এর আগে বদলগাছী থানায় দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তা কিংবা জেলার পুলিশ সুপার (এসপি) মহোদয়ও কখনও সাংবাদিকদের মাঝে এমন বিভাজন বা বৈষম্য সৃষ্টি করেননি। ইতিপূর্বে সব সাংবাদিককে এক প্ল্যাটফর্মে রেখে উন্মুক্ত মতবিনিময় করা হতো। কিন্তু নবাগত ওসি মো. হাবিবুর রহমানের এই পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদেই সাংবাদিক সমাজ বাধ্য হয়ে এ সভা বয়কট করেছে।

​এ বিষয়ে বদলগাছী থানার নবাগত ওসি মো. হাবিবুর রহমান বলেন, গতকাল সাংবাদিকদের একটি দল নিয়ে মতবিনিময় সভা করা হয়েছিল। আজকে আরেকটি দল নিয়ে মতবিনিময় সভা চলাকালে তাঁরা অসন্তোষ প্রকাশ করেন এবং মতবিনিময় সভা বর্জন করেন। যা অনাকাঙ্ক্ষিত।

এ ঘটনায় স্থানীয় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিকরা সবার সঙ্গে সমান আচরণ ও পেশাগত সম্মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park