1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বাগমারায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে ধুম্রজাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পঠিত

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতায় ভবানীগঞ্জ বাজারের কলেজ মোড়ে উভয় দপ্তরের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধান্তহীনতায় হতাশ হচ্ছেন এলাকাবাসী। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান না করায় রহস্যের সৃষ্টি হয়েছে সাধারন মানুষের মধ্যে। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এলাকার শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত অভিযোগপত্র রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চৌরাস্তা/কলেজ মোড়ে (আলীমুদ্দিনের মোড়) উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সরকারী সম্পত্তি রয়েছে। চলাচলের সরকারী রাস্তা সংকীর্ণ করে সেখানে মার্কেট নির্মাণ করা হয়েছে। সেখানকার অবৈধ দখলদারদের উচ্ছেদে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। যানজট সৃষ্টি ও রাস্তার জায়গা অবৈধ ভাবে দখল করে এলাকার প্রভাবশালীরা বিভিন্ন ধরনের পাকা বাড়ি ও দোকানপাট নির্মান করে ভাড়া দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধী করছে। ওই সকল অবৈধ দোকান পাট নির্মানের কারনে জনগনের দূর্ভোগ বেড়েছে। ওই চৌরাস্তাটিতে প্রতিদিনই কোন না কোন ধরনের গাড়ী দুর্ঘটনার শিকার হচ্ছে। এমন ঘটনার কারনে এলাকার শিক্ষার্থী ও সচেতন মানুষ সংঘবদ্ধ হয়ে অবৈধ স্থাপনা উচ্ছে ও রাস্তাটি জনসাধারনের চলাচলের পথ সুগম করতে বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জনসাধারনরে চলাচলের পথ সুগম করতে ভবানীঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, ফাজিল মাদ্রসা, মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীসহ এলাকার শতাধিক সচেতন মানুষ বর্তমান সরকারের উপদেষ্টা, বিভাগীয় কমিশনার রাজশাহী, জেলা প্রশাসক রাজশাহী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। প্রথম দিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে পদক্ষেপ নেয়ার চেষ্টা করলেও পরে রহস্যজনক কারনে তা বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজনের অভিযোগ, এলাকার প্রভাবশালী মহলটি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে গোপনে আঁতাত করার কারনেই অবৈধ দখলদারদের উচ্ছেদে গড়িমসি করা হচ্ছে। প্রথম দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা গ্রহন করলেও এখন তা ঝিমিয়ে পড়েছে। একারনেই সাধারন মানুষের মধ্যে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে উপজেলা প্রশাসনের ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা গুলোতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়েছেন।
যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আসলে আমাদের জায়গা গুলোতে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হবে।
অপর দিকে যোগাযোগ করা হলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গার সাথে উপজেলা প্রশাসনের জায়গা সম্পৃক্ত থাকার কারনে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগীতা পেলে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগনের চলাচলের রাস্তা প্রশস্ত করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park