1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বিশ্বব্যাংক-আইএমএফ বলেছে, ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে: অর্থ উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

অর্থনীতি ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকট ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বর্তমান সরকারের নেওয়া সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভার ফাঁকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মুখে নিম্ন আয়ের মানুষদের দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া থেকে রক্ষা করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দারুণ ভূমিকা রাখবে। এর আগে থাইল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বমঞ্চে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আন্তর্জাতিক আর্থিক খাতের বিভিন্ন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করে।

সংবাদ সম্মেলনে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উল্লেখ করেন যে, অতীতে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাবে দেশের প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল বলে বিশ্বব্যাংকের পর্যালোচনায় উঠে এসেছে। তবে বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কাঠামোগত সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, তাকে আন্তর্জাতিক সংস্থাগুলো সাধুবাদ জানিয়েছে। অতীতে এ ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচির সবচেয়ে বড় দুর্বলতা ছিল প্রকৃত সুবিধাভোগীদের বাদ পড়া এবং অনুপযুক্ত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া। বর্তমান সরকার সেই পুরোনো ত্রুটি দূর করতে ডিজিটাল জনপরিকাঠামো বা ডিপিআই ব্যবহার করে সরাসরি সঠিক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে সহায়তা পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।

অর্থ উপদেষ্টা বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরে দাবি করেন যে, ফ্যামিলি কার্ডের স্বচ্ছ ও সঠিক বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক দারিদ্র্যের হার প্রায় ৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেবল কঠোর মুদ্রানীতি আরোপ করাই যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন এবং একই সঙ্গে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি ও কর ফাঁকি পুরোপুরি বন্ধ করার ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, সরকারের নানামুখী কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের ফলে দেশের রাজস্ব প্রবৃদ্ধিতে এখন বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য উল্লম্ফন ঘটেছে, যা দেশের অর্থনীতির ভিতকে আরও বেশি চাঙ্গা করে তুলছে বলে তিনি মনে করেন।

ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অনিময় ও বিশৃঙ্খলা প্রসঙ্গে ড. তিতুমীর জানান যে, অতীতের ভুলনীতির কারণে আর্থিক খাতে বিশাল অঙ্কের মূলধন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমানতকারীদের মনে মারাত্মক আস্থার সংকট তৈরি হয়েছিল। তবে বর্তমানে গ্রাহকদের হারানো আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্টরা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সম্মিলিত ইসলামী ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে সাধারণ গ্রাহকেরা এখন সম্পূর্ণ স্বাভাবিকভাবে দৈনন্দিন লেনদেন করতে পারছেন, যা অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর স্পষ্ট লক্ষণ। তাছাড়া মধ্যপ্রাচ্যের চলমান সংকটের ফলে জ্বালানি তেল ও সার আমদানিতে অতিরিক্ত ব্যয় হলেও কৃষকদের সুরক্ষায় সরকার ডিজেলের দাম না বাড়িয়ে ভর্তুকি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে পূর্বের বিভিন্ন প্রতিশ্রুতির বরখেলাপ না করে বর্তমান প্রশাসন প্রকৃত সংস্কারের মাধ্যমেই বৈশ্বিক অংশীদারদের আস্থা পুনর্প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park