1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

রাজনীতি ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে নতুন সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ উঠেছে। খুলনার ডুমুরিয়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা নিজেদের মধ্যে সার ডিলারশিপ ভাগাভাগি করে নিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এমনকি সার বিক্রির জন্য নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে বরফকলকে গোডাউন এবং সিমেন্ট ও মিষ্টির দোকানেও সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার বঞ্চিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

খুলনার এই ঘটনায় দেখা গেছে, ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতার স্ত্রী ডিলারশিপ পেলেও তিনি ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদকের ভাইয়ের সিমেন্ট দোকানে সাইনবোর্ড টাঙিয়েছেন। অন্যদিকে মাগুরখালী ইউনিয়নের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নিজের মিষ্টির দোকানে সার বিক্রির সাইনবোর্ড ঝুলিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এই ডিলারদের অনেকেই নিয়মিত এলাকায় থাকেন না এবং তারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আবেদনের তথ্যের সঙ্গে সরেজমিন পরিদর্শনে গরমিল পেলে এবং ভুল তথ্যের প্রমাণ মিললে ডিলারশিপ বাতিল করা হবে।

এদিকে টাঙ্গাইল ও ঝিনাইদহ থেকেও সার ডিলার নিয়োগ নিয়ে বড় ধরনের বিতর্কের খবর পাওয়া গেছে। টাঙ্গাইলে কট্টর আওয়ামী সমর্থক, প্রভাবশালী পরিবারের সদস্য এবং বিএনপি নেতাকর্মীদের ডিলার নিয়োগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। ঝিনাইদহে সরকারি নীতিমালা লঙ্ঘন করে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে নতুন ডিলার তালিকায়। সেখানে সরকারি চাকরিজীবী ও কলেজ শিক্ষকের নিকটাত্মীয় ছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীদের ডিলারশিপ দেওয়ার অভিযোগ রয়েছে, যা নিয়ে জেলাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহের গৌরীপুরেও নতুন সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ তুলেছেন বঞ্চিত ব্যবসায়ীরা। বিভিন্ন স্থানে ডিলারদের নিজস্ব কোনো উপযুক্ত গুদাম বা ব্যবসা প্রতিষ্ঠান না থাকার পরও জালিয়াতির মাধ্যমে তালিকাভুক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং ভুয়া তথ্য দিয়ে এই ডিলারশিপ বাগিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ত্যাগী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোথাও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও বেশিরভাগ এলাকায় এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park