1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

অফিস ফাঁকিতে ধরা খেয়ে ‘মিথ্যাচার’, ধামইরহাটের মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা’র

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

আবু মুসা (স্বপন), ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবারের বিশেষ কর্মদিবসেও নিজ কার্যালয়ে পাওয়া যায়নি নওগাঁর ধামইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদাকে। নির্ধারিত সময়ে অফিস খোলা হলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত কার্যালয়ে অনুপস্থিত ছিলেন তিনি। এমনকি অনুপস্থিতির বিষয়ে সাংবাদিকদের কাছে মিথ্যা অজুহাত ও অসত্য তথ্য দিয়ে দায় এড়ানোর অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনামোতাবেক শনিবার (১৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের সকল দপ্তর যথারীতি খোলা রেখে কর্মদিবস পালন করা হচ্ছিল। নির্ধারিত সময়ে অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে উপস্থিতি নিশ্চিত করলেও ব্যতিক্রম দেখা যায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা সরেজমিনে গিয়ে নির্দিষ্ট সময় পার হওয়ার পরও মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদাকে অফিসে দেখতে পাননি।

​অনুপস্থিতির বিষয়ে যোগাযোগ করা হলে খন্দকার মাক্বামাম মাহমুদা দাবি করেন, তিনি জাহানপুর ইউনিয়নে খাদ্য বিভাগের চাল সরবরাহের তদারকি দায়িত্বে নিয়োজিত আছেন। তবে গণমাধ্যমকর্মীরা উপজেলা খাদ্য দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন, খাদ্য বিভাগের চাল সরবরাহের কাজে তার কোনো দায়িত্বই ছিল না। খাদ্য বিভাগের তথ্যের সাথে কর্মকর্তার মন্তব্যের কোনো মিল না থাকায় সাংবাদিকদের বিভ্রান্ত করে নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠে।

​পরবর্তীতে সরকারি কোনো ছুটি অনুমোদন আছে কি না, জানতে চাইলে ছুটি না থাকার বিষয়টি স্বীকার করে তিনি জানান, তিনি অন্য একটি কাজে বাইরে আছেন। তবে নিয়মিত সময়ে কার্যালয়ে অনুপস্থিত থাকার সুনির্দিষ্ট কারণ জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

​স্থানীয়দের মতে, এই কর্মকর্তার নিয়মিত কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্ব অবহেলার ঘটনা নতুন নয়। ইতিপূর্বেও একাধিকবার তাঁর কার্যালয় ফাঁকি দেওয়ার সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলেও অজ্ঞাত কারণে তিনি বহাল তবিয়তে রয়ে গেছেন।

​এ বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে নওগাঁ জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুন বলেন, “ধামইরহাটের কর্মকর্তা আজ কোনো ছুটিতে নেই। কার্যালয়ে তাঁর অনুপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​সামগ্রিক বিষয়ে ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park