1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

জাতীয় ডেস্ক: যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের (এসিআই) আয়োজনে অনুষ্ঠিত ‘এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের বাঘা বাঘা শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি। প্রতিযোগিতায় সামগ্রিক বিভাগে প্রথম স্থান অধিকার করার পাশাপাশি অর্থনৈতিক বিভাগে দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব দেখায় চুয়েটের ‘টিম চুয়েট সি’। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক এই মঞ্চে এমন অর্জন কেবল এই শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং পুরো দেশের জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিশ্বের বিভিন্ন দেশের বাচাইকৃত সেরা ৪০টি দল অংশ নেয়। এর আগে প্রাথমিক বাছাই পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের জমা দেওয়া কারিগরি প্রতিবেদন কঠোরভাবে মূল্যায়ন করা হয়। চুয়েটের এই বিজয়ী দলে চারজন মেধাবী শিক্ষার্থী প্রতিনিধিত্ব করেন, যারা হলেন খন্দকার ফাহাদ আলম, স্বরূপ চন্দ্র মোদক, তানজিম মুশাররাত তুশিন ও সুমাইয়া বিনতে মান্নান। দলটির সাফল্যের পেছনে গাইড হিসেবে কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার-চুয়েটের অনুষদ উপদেষ্টা ড. জি এম সাদিকুল ইসলাম। অন্যদিকে, এই একই প্রতিযোগিতায় বাংলাদেশের আরেক স্বনামধন্য প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীরাও দুটি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেছেন।

প্রতিযোগিতায় মর্টারের বিভিন্ন কারিগরি বৈশিষ্ট্য যেমন প্রবাহক্ষমতা, স্থিতিশীলতা, পরিবেশগত প্রভাব ও অর্থনৈতিক সাশ্রয়িতা অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হয়। এর মধ্যে প্রবাহক্ষমতার জন্য সর্বোচ্চ ৫০ শতাংশ এবং স্থিতিশীলতার জন্য ২০ শতাংশ নম্বর বরাদ্দ ছিল। এছাড়া কার্বন নিঃসরণ কমানো, অর্থনৈতিকভাবে লাভজনক হওয়া এবং সামগ্রিক প্রতিবেদনের মানও বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সদস্য স্বরূপ চন্দ্র মোদক জানান, এই ধরনের বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নিজেদের প্রতিভা ও সক্ষমতা ঝালিয়ে নেওয়ার এক দারুণ সুযোগ। পর্যাপ্ত সুযোগের অভাব সত্ত্বেও তারা যে বিশ্বমানের কাজ করতে সক্ষম, তা এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে তিনি মনে করেন।

দলটির উপদেষ্টা অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম জানান, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে তাদের স্টুডেন্ট চ্যাপ্টার আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বেশ কিছু পুরস্কার জিতেছে। তবে এর আগের অর্জনগুলো ছিল সম্পূর্ণ অনলাইনভিত্তিক। গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সশরীরে অংশ নিয়ে চতুর্থ স্থান অর্জনের মধ্য দিয়ে তাদের অফলাইন প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। এবার মার্কিন মুলুকে সরাসরি অংশ নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারা তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করেছে। এদিকে, এই আন্তর্জাতিক সাফল্যের আনন্দঘন মুহূর্তের পাশাপাশি দেশের ভেতরে চুয়েট ক্যাম্পাসে ভিন্ন এক চিত্র বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে আন্দোলন ও অস্থিরতা চলছে, যা এখনো পুরোপুরি নিরসন হয়নি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park