1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ধর্ম ডেস্ক: বিয়ে মানবজীবনের অন্যতম পবিত্র একটি অধ্যায় এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। দ্বীনদার ও উপযুক্ত জীবনসঙ্গী লাভ করা প্রতিটি মুমিনের মনেই এক সুপ্ত আকাঙ্ক্ষা থাকে। তবে বয়স বা অন্যান্য যোগ্যতা থাকা সত্ত্বেও প্রায়শই নানা জটিলতার কারণে বিয়েতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব দেখা দেয়। এই ধরনের পরিস্থিতিতে তরুণ-তরুণী ও তাদের পরিবার অনেক সময় গভীর মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ে যান। ইসলামি শরিয়তে এই সংকট উত্তরণে বেশ কিছু বিশেষ জিকির, দোয়া ও আমলের কথা বলা হয়েছে। নিষ্ঠার সঙ্গে এসব আমল নিয়মিত পালন করলে সৃষ্টিকর্তা বিয়ের সকল বাধা দূর করে বরকতময় ও উত্তম ফয়সালা করে দেন।

বিয়ে ত্বরান্বিত করার ক্ষেত্রে ইস্তিগফারের আমল অত্যন্ত কার্যকর এবং এটি নিয়মিত করা উচিত। মুখে ও অন্তরে বেশি বেশি ‘আসতাগফিরুল্লাহ’ পাঠ করলে বান্দার জীবনের সমস্ত জটিলতা সহজ হয়ে যায়। ইসলামি বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ইস্তিগফারকারী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন। এর পাশাপাশি বড় ইস্তিগফার অর্থাৎ ‘আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি’ পাঠ করাও বেশ ফলপ্রসূ। এছাড়া যাঁদের বিয়ের প্রস্তাব আসার পরও নানা কারণে সম্পন্ন হয় না, তাঁদের জন্য প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সুরা ইয়াসিন তিলাওয়াতের একটি বিশেষ নিয়ম রয়েছে। তিলাফতের সময় ‘মুবিন’ শব্দগুলো অতিক্রম করার মুহূর্তে শাহাদাত আঙুল দিয়ে উদীয়মান সূর্যের দিকে ইশারা করার কথা বলা হয়েছে।

কঠিন পরিস্থিতিতে হজরত মুসা আলাইহিস সালাম যে দোয়াটি পাঠ করেছিলেন, বিয়েপ্রত্যাশী নারী-পুরুষদের জন্যও তা নিয়মিত পড়ার তাগিদ দেওয়া হয়। ‘রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির’ দোয়াটি প্রতিদিন একশবার পাঠ করলে আল্লাহ তাআলা দ্রুত দ্বীনদার স্ত্রীর ব্যবস্থা করে দেন। অন্যদিকে, তরুণীরা প্রতিদিন নিয়মিত এগারো বার সুরা দুহা তিলাওয়াত করলে তাঁদের জন্য সর্বোত্তম পাত্র পাওয়ার পথ সহজ হতে পারে। পাশাপাশি, প্রতিদিন ফরজ নামাজের পর সুরা তাওবার ১২৯ নম্বর আয়াতটি তিলাওয়াত করা অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত হয়। এই আমলগুলোর মাধ্যমে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ ভরসা রেখে নিয়মিত প্রার্থনা চালিয়ে যাওয়া উচিত।

পবিত্র কোরআনে উত্তম জীবনসঙ্গী ও নেককার সন্তান লাভের জন্য একটি চমৎকার দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। ‘রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিও ওয়াজআলনা লিলমুত্তাক্বিনা ইমামা’ দোয়াটি বেশি বেশি পাঠ করার জন্য ধর্মভীরু মানুষেরা পরামর্শ দিয়ে থাকেন। সুন্নাহসম্মত উপায়ে জীবনযাপন, হালাল উপার্জনের চেষ্টা এবং আল্লাহর দরবারে বিনম্রভাবে চাওয়ার মাধ্যমে যেকোনো কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায়। তাই সব ধরনের পাপাচার ও গর্হিত কাজ পরিহার করে উপরোক্ত কোরআনি আমলগুলো নিয়মিত করলে মহান আল্লাহ অতি দ্রুত উত্তম ও নেককার জীবনসঙ্গী দান করবেন ইনশা আল্লাহ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park