1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বদলগাছীতে উপজেলা খাদ্য দপ্তরের দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তা মিজানুর এর বিরুদ্ধে

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

​বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে তথ্য অধিকার আইন, ২০০৯ এর আওতায় নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়েও কাঙ্ক্ষিত তথ্য না পাওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য দপ্তরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গুদামের কর্মকর্তা ও পরিদর্শকের নানা অনিয়ম-দুর্নীতি আড়াল করতেই মূল তথ্য গোপন করে অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও দূরবর্তী জেলার অপ্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা হয়েছে।
​অনুসন্ধানে জানা যায়, বদলগাছী খাদ্য গুদামে ১২২৯ মেট্রিক টন ধান ক্রয়ের কৃষকের পূর্ণাঙ্গ তালিকা (নাম, ঠিকানা ও ইউনিয়নসহ), প্রতি টন ধান ক্র্যাশিংয়ে সরকারি নির্ধারিত খরচ এবং মিলওয়ারি প্রতি টন ধানের পরিবহন খরচের সরকারি বরাদ্দের তথ্য জানতে চেয়ে গত ৩০ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আবেদন করেন দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল কবির এনাম।
​নিয়ম অনুযায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে ১৬ সেপ্টেম্বর ফি জমা দেওয়ার নোটিশ দেওয়া হলে, সাংবাদিক এনাম ২০ সেপ্টেম্বর বদলগাছী সোনালী ব্যাংক শাখায় সরকারি ফি জমা দিয়ে চালানের কপি দপ্তরে জমা দেন। তবে অভিযোগ উঠেছে, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর গত ১৪ অক্টোবর যে তথ্য সরবরাহ করা হয়, তাতে মূল চাহিদার বড় অংশই অনুপস্থিত।
​ভুক্তভোগী সাংবাদিক এনামুল কবির এনাম বলেন, “আমি বদলগাছী উপজেলার ধান সংগ্রহের কৃষকদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা, ধান ক্র্যাশিং ও বিভিন্ন মিলে ধান পরিবহনের সরকারি খরচের সঠিক হিসেব চেয়েছিলাম। কিন্তু তথ্য গোপন ও গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. আতিকুর রহমানকে রক্ষা করতে আমাকে সম্পূর্ণ অপূর্ণাঙ্গ ও ভুয়া তথ্য দেওয়া হয়েছে। কৃষকের যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে কোনো কৃষকের বাবা বা অভিভাবকের নাম, গ্রামের নাম বা ইউনিয়নের নাম নেই – কেবল শুধু কিছু কৃষকের সাধারণ নাম বসিয়ে দেওয়া হয়েছে, যাদের কোনভাবেই খুঁজে বের করা সম্ভব নয় এবং যাতে অনিয়মগুলো ধরা না পড়ে।”
​তিনি আরও অভিযোগ করেন, “যেখানে আমি শুধু বদলগাছী উপজেলার নির্দিষ্ট তথ্য চেয়ে সরকারি ফি জমা দিয়েছি, সেখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, নাটোর, পাবনা ও জয়পুরহাটের মতো দূরবর্তী এলাকার অসংলগ্ন ও উদ্ভট তথ্য সরবরাহ করা হয়েছে। এটি কেবল তথ্য অধিকার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো নয়, বরং সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতি ঢাকবার নগ্ন অপচেষ্টা। আমি এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
​বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল ও সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, তথ্যের ফি জমা নেওয়ার পর ইচ্ছাকৃতভাবে এমন অসম্পূর্ণ ও ভিন্ন জেলার তথ্য দেওয়া তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্যকে চরমভাবে ব্যাহত করে এবং খাদ্য গুদামের অনিয়মের স্পষ্ট ইঙ্গিত বহন করে।
​এ বিষয়ে বক্তব্য জানতে রোববার (১৮ অক্টোবর)  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার ফরহাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
​অন্যদিকে, বিষয়টিতে পদক্ষেপের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সঙ্গে একাধিকবার ফোনে চেষ্টা ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে কোনো সাড়া না পেয়ে গত ১৫ অক্টোবর সাংবাদিকরা সরাসরি ইউএনও’র কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি অবহিত করলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে তথ্য প্রদানের আশ্বাস দেন। তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে গেছে।
উপজেলার সচেতন মহল মনে করে, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফেরাতে অবিলম্বে এই ভুয়া তথ্য সরবরাহের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা এবং সঠিক তথ্য দ্রুত সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park