1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

সৌদি কর্তৃপক্ষের অনুমতি পেলে আবার রিয়াদের ফ্লাইট চলাচল শুরু করা হবে: বিমানমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

জাতীয় ডেস্ক: সৌদি আরব কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নির্দেশনা ও অনুমতি পাওয়া মাত্রই রিয়াদ রুটে পুনরায় বিমান চলাচল শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি জানান, বর্তমানে এই রুটে ফ্লাইট স্থগিত থাকলেও যাত্রীদের দীর্ঘমেডিয়াদী ভোগান্তি এড়াতে দাম্মাম ও মদিনা রুটে বিকল্প উপায়ে যাত্রী স্থানান্তরের চেষ্টা চলছে। বিমানবন্দরে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন সেবা কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে মন্ত্রী যাত্রীদের লাগেজ পাওয়ার অভিজ্ঞতা সরাসরি শোনেন এবং নতুন চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখেন। যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যেই লাগেজ পাওয়ার কথা জানিয়েছেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতে এই সেবার মান আরও উন্নত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে, যাতে প্রবাসীরা কোনো ধরনের হয়রানির শিকার না হন।

এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের প্রধান তিনটি বিমানবন্দরে মোট ২০০টি নতুন ট্রলি হস্তান্তর করেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে সরবরাহ করা এই ট্রলিগুলোর মধ্যে রাজধানীতে ১৫০টি এবং চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ২৫টি করে প্রদান করা হয়েছে। মূলত প্রবাসী কর্মীদের লাগেজ বহনের দুর্ভোগ কমাতে এবং বিমানবন্দরে তাঁদের যাতায়াত সহজ করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি জানান, আকাশপথের যোগাযোগ স্বাভাবিক এবং সার্বিক পরিস্থিতি অনুকূলে আসলে ওমরাহ যাত্রী ও অভিবাসী শ্রমিক হিসেবে যাওয়া ওই দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে সৌদিতে আটকে পড়া ওমরাহ যাত্রীদেরও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাপেক্ষে নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

অন্যদিকে, সম্প্রতি জাপানের সঙ্গে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে দেশটিতে কর্মরত বাংলাদেশিদের আইনি সুরক্ষা ও দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত হবে। চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানি নাগরিকদের সমপরিমাণ আইনি অধিকার, দক্ষতা উন্নয়ন ও উচ্চ বেতনের সুযোগ পাবেন। বিশেষ করে নারী কর্মীদের অধিকার সুরক্ষায় মাতৃত্বকালীন নিরাপত্তা ও বৈষম্যহীন কর্মপরিবেশের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park