
মোঃ হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালু বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সকালে উপজেলা পরিষদের ষ্টাব কোয়ার্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের কন্ঠে জাতীয় সংগীতের সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ কাওছার হাবীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাইসুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন অবিভাবক সদস্য মোছাঃ লায়লা আকতার,আলহাজ্ব মোঃ খয়রুল ইসলাম (খান)। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ডিসপ্লে পরিচালনা করেন শিক্ষক মোঃ নাহিদ হাসন, অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ও মোছাঃ সাবিয়া সুলতানা। উল্লেখ্য যে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি ও অতিথি বৃন্দ বিজয়ী শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।।
Leave a Reply