1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

সিইসির পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভের ঘোষণা বিরোধীদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। আসন্ন নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজধানী দিল্লিতে একটি বড় জমায়েতের মাধ্যমে এই নতুন দফার আন্দোলন শুরু হবে। মূলত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিরোধী দলগুলো তাদের আন্দোলনকে আরও বেগবান করার কৌশল নির্ধারণ করেছে।

ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হবে। সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি জানিয়েছেন, এই আন্দোলনের অংশ হিসেবে বড় ধরনের মিছিলের পাশাপাশি জ্ঞানেশ কুমারকে অভিশংসন করার দাবি জানিয়ে একটি প্রতীকী সংসদ বা ‘মক পার্লামেন্ট’ বসানোর পরিকল্পনাও করা হচ্ছে। এই প্রতীকী অধিবেশনে দেশের খ্যাতনামা আইনজ্ঞ এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারকদের আমন্ত্রণ জানানোর চিন্তাভাবনা রয়েছে।

এর আগে গত অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে দিল্লির রাজপথে জোরালো বিক্ষোভ প্রদর্শন করেছিল বিরোধীরা। সে সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী প্রতিনিধিদল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানায়। একই সঙ্গে ২০২৩ সালের বিতর্কিত নির্বাচন কমিশন আইন বাতিল করা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া স্থগিত রাখার পক্ষে জোরালো সওয়াল করা হয়। এছাড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ১৩ কোটি নাগরিকের নাম পুনর্বহালের দাবিও তুলেছিলেন তারা।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি গত অক্টোবরের মাঝামা সময়ে সুপ্রিম কোর্টেও আইনি লড়াই শুরু করে বিরোধী দলগুলো। নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তের কারণে যোগ্য নাগরিকরা যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেজন্য আদালতের দারস্থ হন রাহুল গান্ধীসহ শীর্ষ বিরোধী নেতারা। পরবর্তীতে দুর্গাপূজা ও নবরাত্রির ছুটির কারণে আন্দোলন সাময়িকভাবে স্থগিত থাকলেও, বর্তমান ছুটির আমেজ কাটতেই বিরোধী দলগুলো ফের জনমত গড়ে তোলার কাজে নেমে পড়েছে।

শরিক দলগুলোর মধ্যে সমন্বয় আরও দৃঢ় করতে একটি বিশেষ কমিটি গঠনের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। বিরোধী জোটের স্পষ্ট বার্তা, যতদিন না প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করছেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরে আসছে, ততদিন তাদের এই রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্মিলিত এই প্রচেষ্টার ফলে আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park