1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

এলপিজি বাজারে অস্থিরতা: পরিচালন ব্যয় বৃদ্ধির প্রস্তাব বেসরকারি কোম্পানিগুলোর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

অর্থনীতি ডেস্ক: দীর্ঘদিন ধরে দেশের বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে ১২ কেজির তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই দেশের বেসরকারি আমদানিকারক ও বোতলজাতকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পর্যায়ে তাদের পরিচালন ব্যয় ও কমিশন বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি এসব প্রস্তাবের ওপর শিগগিরই আনুষ্ঠানিক গণশুনানির আয়োজন করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজারে এলপিজির সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে এই শুনানির মাধ্যমেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশে প্রতি মাসে বিপুল পরিমাণ এলপিজির চাহিদা থাকলেও এর সিংহভাগই পূরণ করে থাকে বেসরকারি ১০ থেকে ১২টি কোম্পানি। অন্যদিকে সরকারি একমাত্র প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড চাহিদার অতি সামান্য অংশ সরবরাহ করে থাকে। দীর্ঘ সময় ধরে বেসরকারি গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতি মাসে সমন্বয় করা হলেও সরকারি গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। ফলে সরকারি ও বেসরকারি সিলিন্ডারের দামের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে। এই মূল্য পার্থক্যের সুযোগ নিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারি সিলিন্ডারের গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে অতিরিক্ত দামে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে সরকারি প্রতিষ্ঠানটিও তাদের সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে ব্যাংকঋণের সুদহার বৃদ্ধি, পরিবহন খরচ বেশি হওয়া এবং কারখানা পরিচালনা ও নিরাপত্তার ব্যয় বাড়ার কারণ দেখিয়ে বেসরকারি কোম্পানিগুলোও দাম বাড়ানোর জোরালো দাবি তুলেছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কেজিপ্রতি গ্যাস মজুত, বোতলীকরণ খরচ এবং পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যায়ে কমিশন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এছাড়া কিছু পরিবেশক কোম্পানিও তাদের কমিশন বাড়ানোর জন্য বিইআরসির কাছে আবেদন জানিয়েছে।

কোম্পানিভেদে এই ব্যয় বৃদ্ধির প্রস্তাবে দেখা গেছে বড় ধরনের তারতম্য। ওমেরা, ফ্রেশ, ডেল্টা ও পেট্রোম্যাক্সের মতো শীর্ষস্থানীয় বেসরকারি কোম্পানিগুলো তাদের মজুত ও বোতলজাতকরণের খরচ বাড়ানোর আলাদা প্রস্তাব জমা দিয়েছে। এ ছাড়া বিনিয়োগের ওপর নির্দিষ্ট হারে মুনাফা এবং টার্নওভার কর ও অর্থায়ন ব্যয় যুক্ত করার দাবিও জানিয়েছে তারা। এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাজারে এলপিজির দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন সাধারণ ভোক্তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park