1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে কেনা জমি জোরপূর্বক দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুর রহমান চৌধুরী (পাপ্পু) নামের এক নেতার বিরুদ্ধে।

 

ঘটনাটি উপজেলার কোলা ইউনিয়নের চকরোকনপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারি ঐ যুবদল নেতার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী রুহুল আমিন চৌধুরী চঞ্চল।

 

ভুক্তভোগী রুহুল আমিন চঞ্চলের অভিযোগ, আসাদুর রহমান পাপ্পু আমার আপন ছোট ভাই। ২০০৬ সালে কেশাইল মৌজায় আর এস খতিয়ান নং ৫১২ দাগ নং ৪৯৬ ও ৫০১ সাড়ে ৪ শতক ধানী জমি আমার কাছে বিক্রি করে পাপ্পু চৌধুরী। এবং একই দাগে অংশীদার সুত্রে বোনেরা সহ সাড়ে ৭ শতক ধানী জমি দীর্ঘদিন চাষাবাদ করে আসছেন তারা। কিন্তু ক্রয় করা জমি যুবদল নেতা পাপ্পু দখল নিয়ে অন্যের কাছে বন্ধকী রাখার চেষ্টা করছে। তার এই কাজে বাঁধা দিলে সে হত্যাসহ মারপিটের হুমকি দিচ্ছেন, জমি লাগাতে গেলে লোকজন সহ আমাকে মারধর করছে। পরে নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি ভেবে কয়েকদিন আগে থানায় অভিযোগ করেছি।

 

তিনি আরো বলেন,বেশ কিছুদিন ধরে পাপ্পু আমাকে জমিজমা বিষয়ে হয়রানি করাচ্ছে। থানায় অভিযোগ দিয়েছি প্রতিকার পাবার আশায়।কিন্তু পুলিশের কথাও শুনছে না। এসবকিছু করছে যুবদল নেতা হওয়ার সুবাদে। পাপ্পু নিজে আমার কাছে ২০০৬ সালে জমি বিক্রি করে এখন আরো টাকা নেওয়ার জন্য এসব করছে। সে একজন মাদকসেবি।

 

পাপ্পু চৌধুরীর ছোট বোন রিমা চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, রুহুল আমিন চৌধুরী এবং পাপ্পু চৌধুরী আমার আপন দুই ভাই। পাপ্পু ভাই ২০০৬ সালে বড় ভাই রহুল আমিনের কাছে কয়েক দাগে জমি বিক্রি করে কথাটি সত্য। কিন্তু বেশ কিছুদিন থেকে পাপ্পু ভাই বিক্রয় করা জমি দখল নিয়ে ঝামেলা করছে। বেশ কয়েকবার গ্রামে শালিস হয়েছে কিন্তু সে কারো কথা শোনেনা। পাপ্পু ভাই নষ্ট হয়ে গেছে।

 

তবে অভিযোগ অস্বীকার করে বদলগাছী যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুর রহমান চৌধুরী পাপ্পু বলেন, এবার দিয়ে থানায় ১০-২০ বার অভিযোগ দিলো আমার বিরুদ্ধে। আমি ১০ কাঠা জমি তার কাছে বিক্রি করছিলাম মাঠে।সে মাঠের জমি নিতে গিয়ে ভূলবসত আমার অজান্তে ঐ জমির দাগ নং দিয়ে আরো বেশী জমি তুলে নেওয়ার চেষ্টা করে। চঞ্চল পায়তারা করে আমার নামে ভূল তথ্য ছড়াচ্ছে।

 

এ বিষয়ে উপজেলা যুবদলের আহবায়ক মুমিনুল ইসলাম মুন্না বলেন, পাপ্পু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। অভিযোগের বিষয়ে জেনে আমি তার সাথে যোগাযোগ করেছি সে বলছে এগুলো আমাদের পারিবারিক বিষয়।আমি কারো জমি দখল করিনি। যুবদল নেতা জমি বিক্রি করে আবার সেই জমি দখল করছে এতে যুবদলের সুনাম ক্ষুন্ন হচ্ছে কি না জানতে চাইলে সে বলেন, এগুলো খুব খারাপ।

 

জেলা যুবদলের সদস্য সচিব মুক্তার হোসেন বলেন,  এ বিষয়ে বিস্তারিত জানি না। তবে কেন্দ্র থেকে স্পষ্ট নির্দেশনা আছে। যুবদলের প্রভাব খাটিয়ে কেউ যদি অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park