
ময়নুল ইসলাম মিরাজ, শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর নড়িয়ায় সামাজিক সংগঠন অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১মার্চ) বেলা ১১ টার দিকে নড়িয়া নবারুণ কিন্ডার গার্ডেন স্কুল মাঠে অগ্রযাত্রা ফাউন্ডেশনের পঞ্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি মো: মোশারফের বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে পবিত্র মাহে রমজান মাসে তাদের মুখে হাসি ফোটানো জন্য সামান্য এই চেষ্টা আমাদের। আমরা আজ ১০০ টি পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছে। ২০২০ সালে অগ্রযাত্রা ফাউন্ডেশনের সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই ইফতার সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি , অসহায় পরিবারের মেয়েদের সেলাই প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার মত আরও সামাজিক উন্নয়ন কাজ করে আসছি। আগামীতে ও দেওয়ার প্রচেষ্টা আরও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রতিটি প্যাকেটে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ছোলা, চিনি, ভূসি, মুড়ি, তেল, পিয়াজ, ডাল, আলু, ও চিড়া দিয়েছি।
সংগঠনের সভাপতি মো: পারভেজ মোশারফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন,
আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাথির মোহাম্মদ রাতুল, সম্মানিত উপদেষ্টা মহিউদ্দিন তুষার ও ডা. ফাতেমা আক্তার মিশু, শামীম মাদবর, আক্তার খাঁন, এ্যাড.শহিদুল ইসলাম, অহিদুল আলম হাওলাদার, ওমর ফারুক হাওলাদার, ফারুক হোসেন প্রমূখ।
Leave a Reply