1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভে ভাঙচুর করলে দায় নিতে হবে অভিভাবকদের

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দুই দেশ ফ্রান্স ও ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট এবং সরকারি ব্যয় কমানোর পরিকল্পনার প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা ও শিক্ষক সংকটের জেরে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে জনজীবন ও অর্থনীতির নানা সংকটের কারণে আরও তীব্র রূপ নেয়। আন্দোলন চলাকালীন বিভিন্ন শহরে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনা ঘটে। এর ফলে সাধারণ মানুষের অসন্তোষের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে, যা মোকাবিলায় নড়েচড়ে বসেছে দুই দেশের সরকার।

বিক্ষোভের সূচনা মূলত বিদ্যালয়গুলোর অভ্যন্তরীণ সমস্যা ও সরকারি বাজেটে ব্যয় হ্রাসের প্রস্তাব থেকে হলেও দ্রুতই এর পরিধি বৃদ্ধি পায়। প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে শিক্ষার্থীরা প্রথমে ব্যারিকেড ও বিক্ষোভ শুরু করলেও পরে তাদের সঙ্গে যোগ দেন ক্ষুব্ধ সাধারণ মানুষ ও কর্মজীবীরা। একই চিত্র দেখা যায় ইতালির মিলান, তুরিন ও বোলোনিয়ার মতো শহরগুলোতেও। শান্তিপূর্ণ আন্দোলন অনেক ক্ষেত্রে সহিংস রূপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

এই সহিংসতার লাগাম টানতে সম্প্রতি ইতালির জর্জিয়া মেলোনি সরকার কিছু কঠোর পদক্ষেপ অনুমোদন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক তরুণদের ভাঙচুর ও লুটপাটের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাদের অভিভাবকদের সরাসরি আর্থিক দায়বদ্ধতার আওতায় আনা হয়েছে। রাষ্ট্র এখন চাইলে অভিভাবকদের সম্পত্তি বাজোপ্ত করা, বেতন বা সরকারি ভর্তুকি থেকে অর্থ কেটে নেওয়ার মাধ্যমে ক্ষতির ক্ষতিপূরণ আদায় করতে পারবে। এছাড়া বিক্ষোভে জননিরাপত্তা বিপন্নকারীদের জন্য দীর্ঘ কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে।

ফ্রান্সের বিদ্যমান দেওয়ানি আইনেও মা-বাবার যৌথ দায়বদ্ধতার বিধান রয়েছে, যার মাধ্যমে সন্তানদের করা ক্ষয়ক্ষতির জরিমানা অভিভাবকদের পরিশোধ করতে হয়। সম্প্রতি ফরাসি সরকার এই নিয়ম আরও কঠোর করতে একটি নতুন খসড়া আইন নিয়ে কাজ করছে, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। এই আইন পাস হলে অপ্রাপ্তবয়স্কদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য মা-বাবাকে আরও কড়া আর্থিক শাস্তির মুখোমুখি হতে হবে। সরকারের নীতিনির্ধারকরা আশা করছেন, অভিভাবকদের এই বাড়তি আর্থিক দায়বদ্ধতার কারণে তরুণ প্রজন্ম সহিংস ও ধ্বংসাত্মক বিক্ষোভ থেকে দূরে থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park