
তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহার প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও “দৈনিক যায় যায় দিন” পত্রিকার সাপাহার প্রতিনিধি মো. বাবুল আকতার এর পিতা আফসার আলী গত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার সময় বার্ধক্যজনিত কারণে সাপাহার উপজেলার কশিতাড়া গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্না………রাজিউন। ১৫ নভেম্বর (শুক্রবার) সকাল ১১টায় কাশিতাড়া ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবর স্থানে মরহুমের লাশ সমাহিত করা হয়। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুর পর তিনি এক পুত্র তিন কন্যা নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক বাবুল আকতারের পিতা আফসার আলী স্ট্রোক জনিত কারণে দীর্ঘ দিন ধরে দূরারোগ্য ব্যাধী প্যারালাইসিস রোগে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
সাংবাদিক বাবুল আকতারের পিতার মৃত্যুতে সাপাহার প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply