
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাজল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে নওগাঁ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদীপের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের শর্মাপুর গ্রাম থেকে অটোরিকশা দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামি কাজলের দেখানো মতে অভিযান চালিয়ে চোরাই চার্জার অটোরিকশা দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চোরাই যানবাহন উদ্ধার এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply