1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের সময় শরীরে ৯টি গুলি লাগার বানোয়াট দাবি এবং জাল চিকিৎসাপত্র দিয়ে মামলা ঠুকে দেওয়ার চাঞ্চল্যকর সত্যতা পেয়েছে পুলিশ। বিস্তারিত তদন্তে মামলার বাদী নূর হোসেনের শরীরে গুলি লাগা তো দূরের কথা, ওই দিন তিনি সামান্য আহতও হননি বলে নিশ্চিত হয়েছে তদন্ত সংস্থা। ভুয়া তথ্য ও সাজানো নাটকের প্রমাণ পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৮৪ জন আসামিকে এই মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

​গত ২৯ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা উক্যমং রাখাইন। সম্প্রতি বিষয়টি আদালতের নজরে আসলে ম্যাজিস্ট্রেট নথি পর্যালোচনা করে বাদীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দেন। আগামী ১ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

​যেভাবে ফাঁদ পাতেন বাদী নূর হোসেন

পুলিশ ও মামলার নথিপত্র সূত্রে জানা যায়, গত বছরের ১ ডিসেম্বর নূর হোসেন আদালতে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এজাহারে তিনি দাবি করেছিলেন, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার ময়ূর ভিলা সংলগ্ন স্থানে আন্দোলনে অংশ নেওয়ার সময় তিনি নির্বিচার হামলার শিকার হন। তার ভাষ্য অনুযায়ী, পিঠে ছয়টি, বাঁ হাঁটুর ওপরে দুটি এবং ডান পায়ের হাঁটুর পাশে একটিসহ মোট ৯টি গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।

​তদানীন্তন সময়ে আসামিদের ভয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল তাকে পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছে, এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলে তিনি শেখ হাসিনাসহ ৭৬ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছিলেন।

​ফাঁস হলো জালিয়াতির আদ্যোপান্ত

তদন্তে নেমে মামলার তদন্ত কর্মকর্তা দেখতে পান, বাদী নূর হোসেন এজাহারের সঙ্গে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগের চিকিৎসাপত্র ও কাগজপত্র জমা দিয়েছিলেন, তার পুরোটাই ভুয়া। হাসপাতালের মূল রেজিস্টার ও রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, আলোচিত দিনে নূর হোসেন নামের কেউ সেখানে চিকিৎসকের কাছে যাননি।

​প্রতিবেদনে মূলত দুটি বড় জালিয়াতি ধরা পড়ে:

১. সংশ্লিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা সাধারণত হাতে লিখে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন, অথচ নূর হোসেনের জমা দেওয়া কাগজটি ছিল কম্পিউটারে টাইপ করা।

২. চিকিৎসাপত্রে ব্যবহৃত ক্যাশ মেমো নম্বরটি ছিল আব্দুস সাত্তার (৫৪) নামের অন্য এক রোগীর এবং পেশেন্ট আইডি নম্বরটি ছিল জুয়েল (৩২) নামের আরেক ব্যক্তির।

​তাছাড়া, জুলাই অভ্যুত্থানে আহতদের সরকারিভাবে প্রকাশিত আনুষ্ঠানিক গেজেটেও নূর হোসেনের নামের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সার্বिक তথ্যপ্রমাণে স্পষ্ট হয় যে, অসৎ উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজিয়ে মামলাটি করা হয়েছিল।

​কারা পাচ্ছেন অব্যাহতি?

তদন্তে অভিযোগের সত্যতা না মেলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী শাজাহান খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু, ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, সাবেক সহসভাপতি সলিম উল্লাহ পাটোয়ারী ও মিলন হোসেন, এবং মহিলা লীগ নেত্রী ইশরাত জাহান তামান্না ও স্বপ্না খন্দকার।

​পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর অন্য মামলায় কারাগারে থাকা আটজনকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো হয়েছিল। তবে নতুন করে কাউকে সরাসরি আটক করা হয়নি।

​মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রীয় বিচারব্যবস্থাকে বিভ্রান্ত করার দায়ে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নে তদন্ত কর্মকর্তা এসআই উক্যমং রাখাইন জানান, পুলিশের পক্ষ থেকে সরাসরি কোনো পদক্ষেপ না নেওয়া হলেও বাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পূর্ণ এখতিয়ার আদালতের রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park