
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর পত্নীতলায় ২৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মোছাঃ রিমু (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার পত্নীতলা ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কল্যাণপুর গ্রামে গ্রেপ্তার হওয়া রিমুর বসতবাড়ির সামনে গাঁজা বিক্রির সময় তাকে আটক করা হয়। এ সময় তার ডান হাতে থাকা গোলাপি রঙের একটি শপিং ব্যাগ তল্লাশি করে ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। নারী এসআই লিপি রানির সহায়তায় মাদকদ্রব্যগুলো উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার মোছাঃ রিমু কল্যাণপুর গ্রামের এজাবুলের মেয়ে এবং আজেদুলের স্ত্রী।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Leave a Reply