
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে ইস্পাহানি এগ্রো লিমিটেড এর রিটেইলার মিটিং অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ বুধবার বিকেলে ফাইভ স্টার হোটেলে ইস্পাহানি এগ্রো লিমিটেড এর সৌজন্য সাপাহার মেসার্স সজীব ট্রেডার্স এর সার্বিক তত্ত্বাবধানে কৃষকদের মাঝে অনুষ্ঠিত রিটেইলার মিটিং এ সভাপতিত্ব করেন আদর্শ কৃষক আব্দুল বারী।
এ সময় ইস্পাহানি এগ্রো লিমিটেড এর বিভিন্ন প্রোডাক্টের কার্যকারিতা ও ব্যবহার বিধি প্রসঙ্গে আলোকপাত করেন রাজশাহী বিভাগীয় এরিয়া ম্যানেজার কৃষিবিদ সামিউল ইসলাম।
বগুড়া ডেপুটি এক্সিকিউটিভ মেহেদী হাসান তন্বয় এর পরিচালনায় এ সময় নওগাঁ জেলা টেরিটরি অফিসার আজাহার আলী,মেসার্স সজীব ট্রেডার্স এর স্বত্বাধিকারী শ্যামল সাহা, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সহ প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
Leave a Reply