
পটুয়াখালী প্রতিনিধি :
গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুলের বিরুদ্ধে এক হিন্দু পরিবারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগী কালাগাছিয়া ইউনিয়ানে চারুসিপাহী বাজারের সেলুন মালিক পঙ্কজ।ইতিমধ্যে অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।ভুক্তভোগ অভিযোগ করেন ২০ থেকে ২৫ বছর পূর্বের চারুসিপাহী বাজারে একটি সেলুন দেন পঙ্কজ।সেলুন টি সংস্কারের জন্য কিছুদিন পূর্বে ভেঙ্গে ফেলা হয় উক্ত স্থানে নতুন করে কাজ শুরু করলে সেখানে গিয়ে বাধা দেয় অভিযুক্ত রফিকুল।তখন ভুক্তভোগী তাকে জিজ্ঞেস করেন কি কারনে কাজে বাধা দেওয়া হল,তখন রফিকুল জানান এটি করতে হলে অল্প কিছু খরচ দিতে হবে পোলাপানরে।তখন যাদেরকে খরচের কথা বলেন তাদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন আছে বাহিরের পোলাপান তুমি চিনবা না।অল্প কিছু খরচ দিলেই তুমি কাজ শুরু করতে পারো।তখন টাকার অংক জানতে চাইলে বলেন ২০ হাজার টাকা।পঙ্কজ টাকা দিতে অস্বীকৃতি জানালে পুলিশ দিয়ে তার কাজ বন্ধ করে রফিকুল।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ ২০ থেকে ২৫ বছর যাবৎ ওই জায়গা পঙ্কজের দখলে থাকা সত্ত্বেও তাকে একটি মহল সেলুন সংস্কার করতে বাধা প্রদান করেন।এছাড়াও অভিযুক্ত রফিকুলের বিরুদ্ধে রয়েছে নানান দুর্নীতির অভিযোগ।তিনি নিজেকে সব সময় বিএনপির ত্যাগী নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উল্লেখযোগ্য কোন ভূমিকা ছিল না রফিকুলের।৫ ই আগস্ট এর পর থেকে বিএনপি’র নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত অভিযুক্ত রফিকুল।সালিশ বাণিজ্য সহ অনৈতিক বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ততা রয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় জনসাধারণ ও বিএনপি’র নেতাকর্মীদের দাবি অতি শীঘ্রই এই ধরনের যারা লিপ্ত তাদেরকে সকল প্রকার কমিটি থেকে বহিষ্কারের।
Leave a Reply