
মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার জয়পুর মোড় এলাকা থেকে আবিদ শেখ ও শামিম শেখ নামে পিতাপুত্রকে কুপিয়ে গুরতর জখম করেছে প্রতিপক্ষরা।
০৬ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জয়পুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা কলাবাড়ীয়া গ্রামের চরকান্দিপাড় এলাকার বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা যায়, একই এলাকার মোশারেফ শেখের ছেলে আনিচ শেখ প্রায় এক বছর পূর্বে হত্যার শিকার হয়। ঐ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শামীম শেখ। আজ শামীম শেখ বাড়ি থেকে ইজিবাইক যোগে তার অসুস্থ বাবাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় জয়পুর মোড়ে পৌছাইলে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মোশারেফ শেখের ছেলে মেম্বার সোহেল শেখসহ তিনটি মোটরসাইকেলে ০৯/১০ জন এসে শামীম শেখ ও তার পিতার ওপর আকস্মিক হামলা করে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শামিম শেখকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে প্রেরন করেন।
এ ঘটনায় অভিযুক্ত সোাহেল শেখকে তার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হাসপাতালে গিয়েও আহতদের খবর নেওয়া হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা ২৫০ বেডে স্থানান্তর করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
এদিকে কলাবাড়িয়ার পরিস্থিতি জানতে ওসি নড়াগাতী মোঃ শরিফুলকে ফোন দিলে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সেনাবাহীনির অভিযান অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply