1. admin@gonosongbad24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা

মধুপুরে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে হামলা ইউপি সদস্যসহ আহত ৩

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

বাবুল রানা, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গোলাবাড়ী ইউনিয়নের মাঝিরা বাজারে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে দুপক্ষের হামলা এবং ভাংচুরের ঘটনায় একজন ইউপি সদস্য সহ ৪ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় একটি ক্লাব এবং একটি বাড়ী ভাংচুর করা হয়েছে বলে জানান এলাকাবাসী।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, গত বুধবার (৫ মার্চ) বিকেলে মাঝিরা মোড়ে মহাদাস গ্রামের আরশেদ আলীর ছেলে নাজমুল এর সাথে স্থানীয় অটোচালক মাঝিরা গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে সোহেলের সঙ্গে অটোরিকশার ভাড়া নিয়ে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে  হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়।

 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে মাঝিরা মোড়ে অবস্থিত হুমায়ুন কবির তালুকদার স্মৃতি যুব সংঘ ক্লাবে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আপস মিমাংসার জন্য স্থান ও সময় নির্ধারন করা হয়। কিন্তু যথা সময়ে বিবাদী পক্ষের মাঝিরা গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে সোহেল রানা উপস্থিত না থাকার কারণে সালিশ পন্ড হয়ে যায়।

 

এনিয়ে শুক্রবার বিকালে উক্ত ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে থাকলে, অত্র এলাকার সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার ঘটনাস্থলে গিয়ে আগামীকাল শনিবার এ বিষয়ে মিমাংসা করা হবে বলে উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

 

এর কিছুক্ষণ পর বাসুদেববাড়ী এলাকার করিম তালুকদার এর ছেলে বাপ্পী, মুলু তালুকদার এর ছেলে ওসামা এবং একই গ্রামের বিপ্লব সহ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এদের উস্কানিতে আবারও নতুন করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়।

 

এসময় উভয় পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে মহাদাস গ্রামের মহির উদ্দিনের ছেলে বিএনপি নেতা আব্দুল লতিফ এবং ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্বেচ্ছাসেবক দল মধুপুর উপজেলা শাখার আহবায়ক আব্দুল মমিন গুরুতর ভাবে আহত হন।

 

সংঘর্ষের সময় হুমায়ুন কবির তালুকদার স্মৃতি যুব সংঘের অফিস এবং মহাদাস গ্রামের অনিফুল্লার ছেলে নিলয়ের বাড়ী ব্যাপক ভাবে ভাংচুর করে হামলাকারীরা।

 

এ ব্যাপারে মধুপুর থানার এস.আই আরিফ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park