
নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ৮ মার্চ (শনিবার) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নে জামিয়া মাদানিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাহমুদুন্নবী (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বর্তমান মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ও পরিচালনা কমিটির প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি করার কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাহাড় পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মামুনুর রশিদ, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম (রতন), বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল হোসেন, আলহাজ্ব ডাক্তার শাহিনুর রহমান শাহিন প্রমুখ। আলোচনা শেষে মাদ্রাসার, দেশ, জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply