1. admin@gonosongbad24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বদলগাছীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ

বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে  সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পঠিত

পরেশ দেবনাথ কেশবপুর (যশোর) প্রতিনিধি:

বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠি সাথে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় প্রতিনিধিদের সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ-২৫) যশোর জেলার বাঘারপাড়ার উপজেলার পিএফজির উদ্যোগে বাঘারপাড়া আদিবাসি রাঁধাগোবিন্দ মন্দির সংলগ্ন এলাকায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফসিডিও এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের উক্ত সভায় বক্তব্য রাখেন, পিস অ্যাম্বাসেডর অধ্যক্ষ মোঃ মোস্তাক মোর্শেদ, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, আদিবাসি কমিটির সভাপতি ও পিএফজি সদস্য প্রহল্লাদ মণ্ডল, বিএনপি জহুরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তালেব, পিএফজি সমন্বয়কারী ইকরামুল কবির মিঠু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জামায়াতের জহুরপুর ইউনিয়নের সভাপতি আবুল কাশেম, জাকের পার্টির সভাপতি ও পিএফজি সদস্য লিটন হোসেন, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি নাজমুল হুদা লিয়াকত, শিক্ষা কর্মকর্তা ওহিদুজ্জামান এবং সভার সভাপতি কাজী মনিরুজ্জামান।

বক্তারা বলেন, কোনো ধর্মের অনুসারী সহিংসতা করতে পারে না, বরং সহনশীলতা ও ত্যাগের মানসিকতা নিয়ে সম্প্রীতি স্থাপনে কাজ করা জরুরি। আদিবাসি জনগোষ্ঠি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, তাই তাদের উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। বক্তারা রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের আহ্বান জানান, যেন তারা সম্প্রীতির সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেন এবং বিভেদ নয়, ঐক্যের বার্তা ছড়িয়ে দেন।

এছাড়া, সরকারি বিভিন্ন প্রকল্পে আদিবাসিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা এবং শিক্ষার অগ্রগতিতে বিশেষ গুরুত্ব দেওয়ার ওপর আলোকপাত করা হয়।

বক্তারা প্রতিশ্রুতি দেন যে, তারা রাজনৈতিক মতপার্থক্য ভুলে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন। সভার সভাপতি কাজী মনিরুজ্জামান সভার শেষ বক্তব্যে বলেন, “আমাদের মানসিকতার পরিবর্তন এবং রাজনৈতিক ঐক্য প্রয়োজন, তাহলেই আমরা সত্যিকারের সম্প্রীতির সমাজ গড়ে তুলতে পারবো।” আলোচনা শেষে সহিংসতা নয়, শান্তি ও সম্প্রীতির বাঘারপাড়া গড়ে তুলি শীর্ষক টিনপ্লেট সকলে মিলে উক্ত মন্দির, জহুরপুর বাজার ও খাজুরা বাজার সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়। সভাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park