
এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাচন অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার(১৩ মার্চ) বেলা সাড়ে ১১ টা হতে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূটপরিকল্পনার বিরুদ্ধে এ কর্মসূচি পালন করেন। আত্রাই উপজেলা নির্বাচন অফিসের সামনে উক্ত কর্মসূচিতে উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন বক্তব্য দেন।
Leave a Reply