1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁয় সরু বাইপাস সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল ॥ টেন্ডারের মারপ্যাঁচে আটকে আছে প্রশ্বস্তকরণ কাজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৪২ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর জনগুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে শহর বাইপাস। শহরের যানজট কমাতে এবং ভারী যানবাহনগুলো শহরের বাহির দিয়ে যাতায়াতের জন্য শহরের উত্তর দিকে দিয়ে এই বাইপাস সড়ক নির্মাণ করা হয়। সময়ের চাহিদায় এই বাইপাস সড়কের দুই পাশ দিয়ে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প ও কলকারখানা।

 

বিশেষ করে সড়ক ব্যবস্থা ভালো হওয়ার কারণে গড়ে তোলা হয়েছে বড় বড় অটোরাইস মিল, কোল্ড স্টোরেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া প্রতিনিয়তই গড়ে উঠছে বিভিন্ন ভারী প্রতিষ্ঠান। ফলে এই সড়ক দিয়ে ভারী যানবাহনের চলাচল অনেক বেশি। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্তকরণ না করায় দুটি ভারী বাহন একসাথে ক্রসিং করতে গিয়ে ঘটছে নানা প্রাণঘাতী দুর্ঘটনা। অথচ ঠিকাদার নিয়োগের জটিলতায় প্রশস্তকরণের কাজ আটকে আছে সড়ক মন্ত্রণালয়ে। দ্রুত ঠিকাদার নিয়োগ করে আট কিলোমিটার এই গুরুত্বপূর্ণ সড়কটির আধুনিকায়নসহ প্রশস্তকরণ কাজ সম্পন্ন করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

 

গত ১১ মার্চ (মঙ্গলবার) দুপুরে বাইপাস সড়কের শহরের খলিশাকুড়ি মোড় এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলো জেলার বদলগাছী উপজেলার কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী শামসুননাহার বিলকিস বানু (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানান ওই দিন দুপুরে আফাজ উদ্দিন তাঁর স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বদলগাছী উপজেলার কোলা পালসা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁ শহর বাইপাস সড়কের খলিশাকুড়ি মোড় এলাকায় মজুমদার অটোরাইস মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। এভাবে প্রতিনিয়তই ঘটছে প্রাণঘাতি সড়ক দুর্ঘটনা। আর এই সড়ক দুর্ঘটনার প্রধান কারণে হিসেবে সরু সড়ককেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। যদি সড়কটিকে আধুনিকায়নের মাধ্যমে প্রশস্তকরণ করা হতো তাহলে এতো সংখ্যক দুর্ঘটনা কখনোই ঘটতো না বলে মনে করছেন স্থানীয়রা।

 

নওগাঁর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে চলমান জেলার ৩টি আঞ্চলিক ও ৩টি জেলা সড়ক প্রকল্পের একটি প্যাকেজের মাধ্যমে শহর বাইপাস সড়কটি ৩৪ ফিট প্রস্থে উন্নীত করা হবে। প্যাকেজটির দরপত্র মূল্যায়ন প্রতিবেদন (সিএস) অনুমোদনের জন্য অক্টোবর ২০২৪ এ সড়ক পড়িবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। শুধুমাত্র ঠিকাদার নির্বাচন করতে গিয়ে প্রায় ৬ মাস সময় পার হলেও নজর নেই কর্তৃপক্ষের। দ্রুত ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা গেলে জনগুরুত্বপূর্ণ এই বাইপাস সড়ক প্রসস্থকরণের কাজ শুরু করে তা নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সমাপ্ত করা সম্ভব হবে। প্যাকেজটির প্রাক্কলিত মূল্য ৩৪ কোটি ৯৯ লক্ষ টাকা এবং চলমান প্রকল্পের বাস্তবায়নকাল ৩১ ডিসেম্বর ২০২৫। কিন্তু মন্ত্রণালয়ে ঠিকাদার নিয়োগের জটিলতার মারপ্যাঁচে আটকে আছে প্রশস্তকরণ কাজ আর প্রতিনিয়তই সরু এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে পথচারীরা।

 

নওগাঁ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক জানান সড়কটি নিরিবিলি হওয়ার কারণে সাধারণ পথচারী ও অনেক ছোট ছোট যানবাহনও শহরের যানজট থেকে রেহাই পাওয়ার আশায় এই বাইপাস সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। কিন্তু ১৮ফিট প্রস্থ বিশিষ্ট ৮ কিলোমিটার নওগাঁ শহর বাইপাস সড়কের এক প্রান্তে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক যার প্রস্থ ৩৪ ফিট অপর প্রান্তের সড়কটি ৩৪ ফিট প্রস্থ বিশিষ্ট নওগাঁ-বগুড়া মহাসড়ক হওয়ার কারণে অধিকাংশ ভারী যানবাহনগুলো এই সড়ক দিয়েই দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। বাইপাস সড়কের দুই প্রান্তের সড়ক ৩৪ফিট প্রস্থ হলেও মাত্র ৮কিলোমিটার দৈর্ঘ্যের বাইপাস সড়কটি সরু হওয়ায় প্রায়শই দুর্ঘটনা ঘটে প্রাণহানি ঘটছে। যদি দ্রুত প্রকল্পের ঠিকাদার নিয়োগের মাধ্যমে সড়কের প্রশস্তকরণ কাজ সম্পন্ন করা যায় তাহলে এই গুরুত্বপূর্ণ সড়কটি সকল পথচারী ও যানবাহনের জন্য নিরাপদ সড়কে পরিণত হতো।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park