
এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা মহিলা বিষয়ক অফিস কর্তৃক মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২৫ মার্চ দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ১২ জন মহিলার হাতে ৫ লাখ ৮৬ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
এসময় ওসি সাহাবুদ্দীন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, ডা: সালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, জামাতের আমীর আসাদুল্লাহ আল গালিব, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউদ্দিন আহম্মেদ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply