
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সদর উপজেলা আনসার ও ভিডিপির ভাতা-ভোগী সদস্যদের মাঝে আনসার ও প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে দুধ, চিনি, ঘি, সুজি, লাচ্ছি সেমাই, নুডুলস, চিনি গুঁড়া চাল ইত্যাদি ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট কার্যালয় ২৭ মার্চ সকাল ১০ ঘটিকায় হল রুমে আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দও, সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মো. আল-আমিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট কার্যালয় সার্কেল অ্যাডজুট্যান্ট সুশান্ত কুমার শিকদার, অনুষ্ঠান সঞ্চালনায় করেন থানা ইন্সট্রাক্টর ঝুমুর রায়, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা এবং দলনেত্রী ভাতা-ভোগী সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দও বলেন, ঝালকাঠি সদর উপজেলা আনসার ও ভিডিপির বাহিনী প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন। তাই আনসার ও প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক স্যারের পক্ষ থেকে ভাতা-ভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় । এভাবেই সংগঠনটা সামাজিক ও মানবিক কাজ করার পাশাপাশি নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলছেন।
Leave a Reply