
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া শাজাহানপুর থানাধীন বনানী কিরণ সরিষার তেলের মিলে সাবা (৩৫) সহ আরো অনেকে সরিষার তেলের মিলে কাজ করছিলেন। হঠাৎ মেশিনের সাথে কাপড় পেচিয়ে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
সেখানে কর্মরত অন্যান্য শ্রমিকদের সহায়তায় তাকে চিকিৎসার উদ্দেশ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধায় নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বর্ণিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
Leave a Reply