
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় গাজায় ইসরাইলী হামলায় নারী-শিশুসহ গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। প্রতিদিনই জেলার কোনও না কোনও স্থানে বিভিন্ন ব্যানারে ইসরাইল বিরোধী এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে জেলার রাণীনগরে ওলামা মাশায়েখ ও মুসলিম তৌহিদী জনতার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, ইসরাইল ও ইহুদিবাদী পণ্য বর্জনে লিফলেট বিতরণ ও ইসরাইলী পতাকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় ইসরাইল বিরোধী বিভিন্ন শ্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
এদিন উপজেলার গোলচত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা কাজী মোজাফ্ফর হোসেন, সহ-সভাপতি মাওলানা হাফেজ আবুল কালাম আজাদ, সদস্য তোফাজ্জল হোসেন প্রমুখ।
এসময় তারা ইসরাইলী পণ্য বয়কট এবং ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সকল চুক্তি বাতিল করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান। বিক্ষোভ সমাবেশ শেষে ইসরাইলী পতাকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। পরে উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের মাঝে ইসরাইল ও ইহুদিবাদী পণ্য বর্জন করতে লিফলেট বিতরণ করা হয়। শেষে বিক্ষোভ মিছিলটি আবাদপুকুরের উদ্দ্যেশে চলে যায়।
Leave a Reply