
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি।।
বগুড়া শাজাহানপুরে র্যালি,আলোচনা সভা ও কেক কাটাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বেলা ১১.৩০ মিনিটে বগুড়া শাজাহানপুরের একুশে টিভির অফিসের সামনে থেকে একটি র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একুশে টিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাজাহানপুর উপজেলার নির্বাহী অফিসার তাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাজাহানপুর উপজেলায় জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান,শাজাহানপুর উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার,শাজাহানপুর প্রতিদিনের এডমিন আহম্মেদ সাব্বির।
অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম,সাংবাদিকবৃন্দ সহ সম্মানিত ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন,জনগণের কথা বলেই যাবে একুশে টেলিভিশন।সত্য ও বস্তুনিষ্ঠায় কোনো আপোষ করে না এবং করবে না একুশে টিভি।একুশে টেলিভিশন সংগ্রাম ও সাফল্যের প্রতীক। কোনো বাধাই একুশে টিভিকে থামাতে পারবে না।
Leave a Reply