1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

“আমের বাজারজাতকরণ নিয়ে কোন অরাজকতা বরদাস্ত করা হবে না”                                                                                — নওগাঁ জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন নওগাঁ ইতিমধ্যেই আমের দ্বিতীয় রাজধানী হিসেবে দেশ ও বিদেশে পরিচিতি লাভ করেছে। জেলার বরেন্দ্র অঞ্চলে উৎপাদিত সুস্বাদু আম্রপালিসহ অন্যান্য আমের সুনাম দেশের গোন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে। এটি শুধু নওগাঁরই নয় পুরো বাংলাদেশের গর্ব। আমকে নওগাঁর ব্র্যান্ডিং হিসেবে ঘোষণা করা হয়েছে অনেক আগেই। প্রতিবছরই নওগাঁতে আমের বাগানের পরিধি বৃদ্ধি পাচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম আমের বাজার হিসেবে ইতিমধ্যেই সাপাহার উপজেলার আম বাজারের নাম দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এই সুনাম ধরে রাখতে পরিচ্ছন্ন কাঠামোর মধ্যে আম বাজারজাত করার কোন বিকল্প নেই। 

 

তিনি আরো বলেন, সাময়িক লাভকে বড় করে না দেখে আমকে নিয়ে জেলা প্রশাসনের গৃহিত দীর্ঘস্থায়ী পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। তবেই এই অঞ্চলে উৎপাদিত আমের যৌবন বহুবছর টিকে থাকবে। সাপাহার উপজেলার মান অক্ষুন্ন রেখে আসন্ন মৌসুমে প্রশাসনের নির্দেশনা মোতাবেক আম বাজারজাত করার আহ্বান জানান তিনি। যদি কেউ আম বাজারজাতকরণে কোন অরাজকতা করেন কিংবা করার চেস্টা করেন তাহলে তা বরদাস্ত করা হবে না।

 

তিনি আসন্ন আমের মৌসুমে সাপাহার উপজেলার উৎপাদিত আম বাজারজাতকরণ সংক্রান্ত বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। মঙ্গলবার (২২এপ্রিল) বিকেলে সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আমের ওজন নির্ধারণ, আড়ৎদারী, যানজট নিরসন, বাজার পরিস্কার-পরিচ্ছন্নসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধানে এবং সাপাহারে উৎপাদিত আম বাজারজাতকরণ সংক্রান্ত বিষয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, আমচাষী কল্যাণ সমিতি ও আড়ৎদার সমিতির নেতৃবন্দ, থানা পুলিশ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, সকল ব্যাংকের কর্মকর্তাগণ, পরিবহন শ্রমিক সভাপতি, কুরিয়ার সার্ভিসের এজেন্ট, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান চলতি বছর জেলার ১১টি উপজেলায় ৩০হাজার ৩শত হেক্টর জমিতে আম্রপালিসহ বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। এর মধ্যে সাপাহার উপজেলায় বেশি জমিতে আম বাগান রয়েছে। প্রতিবছরই জেলার বিভিন্ন উপজেলায় আমের বাগান সম্প্রসারিত হচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারো সময়মতো জেলা প্রশাসনের সমন্বয়ে আম নামানোর নির্ধারিত সময়ের ক্যালেন্ডার প্রকাশ করা হবে। যদি এবার বড় ধরণের প্রাকৃতিক কোন বিপর্যয় হানা না দেয় তাহলে চলতি বছর আমের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা পূরণ হবে। প্রতিবছরের ন্যায় চলতি বছরও বাগানীরা আম চাষে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park