
নিজস্ব প্রতিনিধিঃ
দেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম পত্রিকা “দৈনিক সংবাদ এর ৭৫ বর্ষে পদার্পণ উপলক্ষে র্যালী আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
১৭ মে (শনিবার) বেলা ৩টায় নওগাঁ জেলা সংবাদ পরিবারের আয়োজনে র্যালী পরবর্তী বদলগাছী উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম দবির।
অনুষ্ঠানে ‘দৈনিক সংবাদ’ এর জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ‘দৈনিক সংবাদ’ এর বদলগাছী-পত্নীতলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা আকন্দ বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রিপা রানী, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, জেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি এ এস এম রায়হান আলম, প্রথম আলোর নওগাঁ জেলা প্রতিনিধি ওমর ফারুক, বদলগাছী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি তাঁর বক্তব্যে বলেন, এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সংবাদ পরিবারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দৈনিক সংবাদের আগামীতে আরও সফলতা কামনা করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, ‘সংবাদ’ ইতিহাস বহুল একটি পত্রিকা। এই পত্রিকাটি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক একটি পত্রিকা। দেশের যে কোনও সংকট মূহুর্তে দীর্ঘদিন যাবত এই পত্রিকাটি তথ্যবহুল এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে আসছে। সংবাদ এর এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সমাজসেবা অফিসার রাজীব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাঝহারুল আলম, নির্বাচন অফিসার তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা ও সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু হাসান, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply