
নিজস্ব প্রতিবেদক,
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য নিয়ে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই দিবস পালন করা হয়।
উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহম্মেদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
সভায় বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। এজন্য দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। পরিবার, সমাজ ও জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়নের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে।
অপরদিকে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বদলগাছী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক সরওয়ার ই জাহান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল হোসেন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, জয়িতা নারী সোমা বানু প্রমুখ। শেষে উপজেলার তিনজন জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
Leave a Reply