1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

“নওগাঁর ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা হবে” নওগাঁ জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১১ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন নওগাঁর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা হবে। এক সময় দেশের ফুটবলের জগতে নওগাঁর ফুটবল দলের দাপট ও সুনাম দুটোই ছিলো। মাঠ কাঁপানো জাতীয় ফুটবল দলের অনেক খেলোয়ারের জন্ম এই নওগাঁতে। কিন্তু পরবর্তি সময়ে উপযুক্ত পৃষ্ঠপোষকতা ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে জেলা ক্রীড়া সংস্থা বছরের পর বছর ধরে কোনও টুর্ণামেন্টের আয়োজন করতে পারেনি। ফলে জেলার প্রত্যন্ত অঞ্চলের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী খেলোয়ারদের খুঁজে এনে একটি শক্তিশালী ফুটবল দল গঠনের উদ্যোগ কেউ কখনো গ্রহণ করেনি। এতে করে বছরের পর বছর ফুটবল খেলা থেকে জেলার মেধাবী খেলোয়ার যেমন নিজেদেরকে গুটিয়ে নিয়েছে তেমনি ভাবে দর্শকরাও মাঠবিমুখ হয়ে পড়েছেন।

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে হাতে থাকা সকল সুযোগকে কাজে লাগিয়ে নওগাঁবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে নওগাঁর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে আবার জীবিত করে তুলতেই প্রায় এক যুগ পর নওগাঁ আন্ত:উপজেলা ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু করা হলো। এই টুর্ণামেন্টের মাধ্যমে মেধাবী খেলোয়ারদের বের করে এনে একটি শক্তিশালী নওগাঁ ফুটবল দল গঠন করা হবে। এরপর আন্ত:জেলা ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হবে। এমন আয়োজনের ফলে জেলার যুব সমাজ ও বর্তমান প্রজন্মরা খেলার প্রতি আগ্রহী হয়ে উঠবে এবং সুস্থ বিনোদন হিসেবে নিয়মিত খেলাধুলার চর্চায় নিজেদেরকে সম্পৃক্ত করবে। এতে মাদক, মোবাইল ফোন ও অন্যান্য মন্দ কাজ থেকে দূরে ভবিষ্যৎ প্রজন্মরা নিজেদের দূরে রাখবে। ফলে আগামীতে সুন্দর ও ভ্রাতৃত্বপূর্ণ একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে যে সমাজের নেতৃত্ব দেবে খেলাপ্রেমী মেধাবীরা। তারাই নতুন করে পুরোদেশসহ বিশ্বের দরবারে ফুটবলের মাধ্যমে নওগাঁকে তুলে ধরবে আর কিছুটা সময়ের জন্য ফুটবল প্রেমী দর্শকরাও মাঠমুখি হবেন।

নওগাঁয় জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। রোববার বিকেলে বৃষ্টি ভেজা নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানা, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য, ছাত্র প্রতিনিধি, সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় পত্নীতলা উপজেলা দল ২-০ গোলে পোরশা উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়। পত্নীতলা দলের খেলোয়ার মো: সালেহ খেলার প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে। এসময় বৃষ্টিকে উপেক্ষা করে প্রিয় ফুটবল খেলা উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী দর্শকরা। জেলার ১১টি উপজেলা দল নিয়ে নকআউট পদ্ধতিতে জেলা স্টেডিয়াম, মহাদেবপুর ও বদলগাছী মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ গত ২০১৩সালে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিলো এই টুর্ণামেন্ট।

আগামী মঙ্গলবার বদলগাছী মিনি স্টেডিয়ামে রাণীনগর উপজেলা দল বনাম ধামইরহাট দল, ৩০ মে নওগাঁ জেলা স্টেডিয়ামে বদলগাছী উপজেলা দল বনাম নিয়ামতপুর উপজেলা দল, ৩১মে বদলগাছী মিনি স্টেডিয়ামে নওগাঁ সদর উপজেলা দল বনাম মহাদেবপুর উপজেলা দলের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ১জুন বদলগাছী মিনি স্টেডিয়ামে এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ২জুন মহাদেবপুর মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া আরও দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলার সময়সূচি পরবর্তিতে জানানো হবে বলে জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park