
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছীতে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী (১০) কে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৫০) এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৫শে মে রবিবার দুপুরে বদলগাছীর উপজেলার বালুভরা ইউনিয়নে। অভিযুক্ত ভ্যানচালক আব্দুর রাজ্জাক উপজেলার পালশা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৫ শে মে) দুপুর ১টার দিকে উপজেলা বালুভরা ইউনিয়নের এক মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর (১০) ছাত্রী বাড়ি ফেরার পথে পাটনঘাটা ঈদগাহ মাঠের উত্তর পাশে পৌঁছালে পালশা গ্রামের আব্দুর রাজ্জাক ভ্যান চালকের সাথে দেখা হয়। ভ্যান চালক ঐ মাদ্রাসাছাত্রীকে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া কথা বলে তার ভ্যান গাড়িতে তোলে এবং অন্য যাত্রী যেতে চাইলেও কাউকে ওই সময় ভ্যানে তোলে নি। বাড়িতে নেওয়ার মাঝপথে পাটনঘাটা ঈদগাহ মাঠের পার্শ্বে বয়েন উদ্দিনের বাঁশঝাড়ের নিকট পৌঁছলে রাস্তায় ভ্যান থামিয়ে মাদ্রাসা ছাত্রীকে টাকা দেবার কথা বলে বাঁশঝাড়ের দিকে নিয়ে যেতে চাইলে ভূক্তভোগী মাদ্রাসাছাত্রী যেতে রাজি না হলে আব্দুর রাজ্জাক জোরপূর্বক বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করলে ঐ ছাত্রীর ডাকচিৎকার দিলে রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যাবার সময় ভ্যানচালক সমুন শুনতে পেয়ে এগিয়ে আসলে ধর্ষক আব্দুর রাজ্জাক ভুক্তভোগী মেয়েকে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজনসহ ভ্যানচালক সুমন মেয়েটিকে উদ্ধার করে তার বাবার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছে ঘটনাটি তার বাবা-মায়ের কাছে বললে স্থানীয়রা অভিযুক্ত আব্দুর রাজ্জাকের বাড়িতে গেলে অভিযুক্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাক বাড়ির পিছনের জানালা দিয়ে পালিয়ে চলে যায়। খবর পেয়ে বিকেলে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
এ ব্যাপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে রাতে একটি মামলা করেছে। আসামীকে ধরতে অভিযান চলমান আছে।
Leave a Reply